সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

খুলনায় সন্ত্রাস দমনে মাঠে যৌথ বাহিনী, নগরজুড়ে কঠোর নজরদারি

ছবি : চেকপোস্ট

খুলনায় সার্বিক নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান শুরু হয়েছে। নগর ভবনে পেট্রোলবোমা হামলার ঘটনার পর গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনাসহ নগরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান জানান, কয়েকদিন ধরে পুলিশের পক্ষ থেকে আলাদা টহল কার্যক্রম চলছিল। তবে সোমবার সকাল থেকে সন্ত্রাস দমনে এসআরবি, বিজিবি, আনসার ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান ও টহল পরিচালনা করছেন।

তিনি আরও জানান, গতরাতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ভবনের সামনের সিঁড়ির সামান্য ক্ষতি হয়েছে। এ ঘটনার পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।

নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে বাইরে থেকে অতিরিক্ত ২০০ আনসার সদস্য আসার কথা রয়েছে। তবে সোমবার সকাল পর্যন্ত তারা এসে পৌঁছাননি বলে জানান কেএমপি কমিশনার।

৯ থানায় পুলিশের বিশেষ অভিযান

এদিকে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে জেলার ৯টি থানার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা এবং সন্দেহভাজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে।

পুলিশ সুপার জানান, এসব অভিযানে ইতোমধ্যে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে গুলি বিনিময়

এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে খুলনার দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা সড়কের কেডিএ মাঠ এলাকায় এসআরবি সদস্যদের সঙ্গে সন্দেহভাজন মাদক কারবারি ও অস্ত্রধারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনার সময় অজ্ঞাতপরিচয় মাদক কারবারি ও সশস্ত্র ব্যক্তিরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে।

এ সময় আত্মরক্ষার্থে এসআরবি সদস্যরা শর্টগান থেকে তিন রাউন্ড গুলি ছোড়েন। পরে সন্দেহভাজন ব্যক্তিরা অন্ধকারে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নগর ভবনে পেট্রোলবোমা হামলা, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সব মিলিয়ে খুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী এবং পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

#খুলনা_সংবাদ #যৌথবাহিনীর_অভিযান #খুলনার_নিরাপত্তা

চেকপোস্ট

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

খুলনায় সন্ত্রাস দমনে মাঠে যৌথ বাহিনী, নগরজুড়ে কঠোর নজরদারি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত