খুলনা মহানগরীর লবনচরা থানার ইকোপার্ক মাথাভাঙ্গা এলাকায় প্রকাশ্যে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. আরিফ (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৭ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত আরিফ ওই এলাকার বাসিন্দা মো. আবুল কালাম সিকদারের ছেলে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত আরিফকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলি তার বুকের ডান পাশে লাগে। পরে হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত আরিফকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে প্রকাশ্যে এমন সশস্ত্র হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬