বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জনসচেতনতা বাড়ানোর তাগিদ

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি : চেকপোস্ট

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন। তিনি বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরুর তিন দশক পেরিয়ে গেলেও সড়ক এখনো পুরোপুরি নিরাপদ হয়ে ওঠেনি। সড়ক অনিরাপদ থাকার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি করতে গিয়ে যেন মানুষের জন্য সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে নিয়মিত সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। মোটরসাইকেল চালকদের দক্ষতা অর্জনের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে হবে। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলার সভাপতি তরিকুল ইসলাম, মহানগর সভাপতি মাহাবুবুর রহমান মুন্না, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সরোয়ার রহমান এবং বাস মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম মল্লিকসহ অন্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ খুলনার উপপরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।

এর আগে দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টরেটের সামনের সড়কে রোড-শো অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, সরকারি পূজার ছুটির কারণে গত ২২ অক্টোবর খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়।

#খুলনারখবর #নিরাপদসড়ক #জাতীয়নিরাপদসড়কদিবস

চেকপোস্ট

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত