সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১ মে) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিকরা। তাদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, শ্রমিকরা যন্ত্র নয়, তারা মানুষ। তাই তাদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মালিক-শ্রমিক সম্পর্ককে পারিবারিক বন্ধনের মতো গড়ে তোলার আহ্বান জানানো হয়।
খুলনা জেলা প্রশাসন স্থানীয় সরকার দপ্তরের উপ পরিচালক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রম দপ্তরের পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেখ জয়নুদ্দীন, মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সিভিল সার্জন ডাঃ মোছা: মাহফুজা খাতুন।
মালিক পক্ষ থেকে বক্তব্য দেন বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ তরিকুল ইসলাম জহির। শ্রমিক পক্ষ থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে খুলনার বিভিন্ন থানার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক এবং তাদের পরিবারের মাঝে মোট ১৪০ জনকে ৪১ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে খুলনা রেলওয়ে স্টেশন থেকে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শ্রমিক, মালিক, ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬