খুলনার হোটেল টাইগার গার্ডেনের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ৫ সেপ্টেম্বর সকাল ৯ টা ৫ মিনিটের দিকে হোটেলের পঞ্চমতলায় দক্ষিন পাশের একটি কক্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এসির ইনডোর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯ টা ৫ মিনিটের দিকে হোটেলের পঞ্চমতলার দক্ষিন পাশের একটি কক্ষ থেকে আগুন ও ধোয়ার কুন্ডলি বের হতে দেখাযায়। বিষয়টি তাৎক্ষনিকভাবে সোনাডাঙ্গা থানায় জানানো হয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বয়রা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সন্মিলিত প্রচেষ্টায় পৌনে ১০ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে।
সোনাডাঙ্গা থানার এসআই আমজাদ হোসেন বলেন,, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যুক্ত হয়ে আগুন নেভানোর কাজ করি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পঞ্চম তলার ঔই কক্ষের ভাড়াটিয়ার একটি ব্যাগে আগুন লেগে পুড়ে গেছে। এছাড়া আর বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
খুলনা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মাসুদ সরদার বলেন, সকাল ৯ টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে বয়রা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পৌনে ১০ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হোটেল কক্ষের এসির ইনডোর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬