মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গরু চুরি চক্রে বড় ধাক্কা

খানসামায় বিদেশি ২ গাভীসহ চোর আটক, পুলিশের দ্রুত অভিযানে উদ্ধার

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের খানসামা উপজেলায় চুরি হওয়া দুটি বিদেশি (ফিজিয়ান) গাভী উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গরু চুরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর মিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা মো. হামিদুল ইসলাম (পিতা: মৃত রমজান আলী)-এর বাড়িতে সোমবার (১৫ জুন) ভোররাতে চুরির ঘটনা ঘটে। চোরের দল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং গোয়ালঘরের তালা কেটে দুটি বিদেশি গাভী চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর সকালে ভুক্তভোগী পরিবারের সদস্যরা গরু দুটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে বিষয়টি খানসামা থানায় অবহিত করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। খানসামা থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলীর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে একই দিন সকাল আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন রানীগঞ্জ গরুর হাট এলাকা থেকে চুরি হওয়া দুটি গাভীসহ এক চোরকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত গরু দুটি থানায় নিয়ে আসা হয়।

খানসামা থানা পুলিশ জানায়, দ্রুত সময়ে গাভী উদ্ধার এবং একজনকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা পুলিশের এই দ্রুত অভিযানের প্রশংসা করে বলেন, সময়মতো পদক্ষেপ নেওয়ায় ভুক্তভোগী পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

#খানসামা #দিনাজপুর_সংবাদ #গরুচুরি

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

খানসামায় বিদেশি ২ গাভীসহ চোর আটক, পুলিশের দ্রুত অভিযানে উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় চুরি হওয়া দুটি বিদেশি (ফিজিয়ান) গাভী উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গরু চুরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর মিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা মো. হামিদুল ইসলাম (পিতা: মৃত রমজান আলী)-এর বাড়িতে সোমবার (১৫ জুন) ভোররাতে চুরির ঘটনা ঘটে। চোরের দল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং গোয়ালঘরের তালা কেটে দুটি বিদেশি গাভী চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর সকালে ভুক্তভোগী পরিবারের সদস্যরা গরু দুটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে বিষয়টি খানসামা থানায় অবহিত করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। খানসামা থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলীর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে একই দিন সকাল আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন রানীগঞ্জ গরুর হাট এলাকা থেকে চুরি হওয়া দুটি গাভীসহ এক চোরকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত গরু দুটি থানায় নিয়ে আসা হয়।

খানসামা থানা পুলিশ জানায়, দ্রুত সময়ে গাভী উদ্ধার এবং একজনকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা পুলিশের এই দ্রুত অভিযানের প্রশংসা করে বলেন, সময়মতো পদক্ষেপ নেওয়ায় ভুক্তভোগী পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত