শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তসহ প্রেরণ

খানসামায় তিন আসামি আদালতে, মাদক সেবনে যুবকের ৪ মাস জেল

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের খানসামায় পৃথক দুটি মামলার গ্রেপ্তারকৃত দুই আসামি এবং মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিসহ মোট তিনজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে খানসামা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জিআর মামলা নং-১৩৬/২৫-এর আসামি মো. সোলেমান আলী (৩০), পিতা মো. আব্দুর রফিক, বাসুলি গ্রামের বাসিন্দা, খানসামা, দিনাজপুরকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সিআর মামলা নং-১৪৩/২৫ (খানসামা)-এর আসামি প্রফুল্ল চন্দ্র রায়, পিতা প্রভাশ চন্দ্র, মাতা কিরণ বালা, খামার বিষ্ণুগঞ্জ মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

এছাড়া মাদক সেবনের অপরাধে পরিচালিত মোবাইল কোর্টের এমসি মামলা নং-১০৮/২৬-এ চার মাসের কারাদণ্ডপ্রাপ্ত মো. শাখাওয়াত হোসেন (২৫), পিতা আবুল কালাম, দক্ষিণ বালাপাড়া এলাকার বাসিন্দাকে সাজা কার্যকরের জন্য পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।

খানসামা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

#দিনাজপুর_সংবাদ #মাদক_বিরোধী_অভিযান #খানসামা_থানা

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

খানসামায় তিন আসামি আদালতে, মাদক সেবনে যুবকের ৪ মাস জেল

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামায় পৃথক দুটি মামলার গ্রেপ্তারকৃত দুই আসামি এবং মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিসহ মোট তিনজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে খানসামা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জিআর মামলা নং-১৩৬/২৫-এর আসামি মো. সোলেমান আলী (৩০), পিতা মো. আব্দুর রফিক, বাসুলি গ্রামের বাসিন্দা, খানসামা, দিনাজপুরকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সিআর মামলা নং-১৪৩/২৫ (খানসামা)-এর আসামি প্রফুল্ল চন্দ্র রায়, পিতা প্রভাশ চন্দ্র, মাতা কিরণ বালা, খামার বিষ্ণুগঞ্জ মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

এছাড়া মাদক সেবনের অপরাধে পরিচালিত মোবাইল কোর্টের এমসি মামলা নং-১০৮/২৬-এ চার মাসের কারাদণ্ডপ্রাপ্ত মো. শাখাওয়াত হোসেন (২৫), পিতা আবুল কালাম, দক্ষিণ বালাপাড়া এলাকার বাসিন্দাকে সাজা কার্যকরের জন্য পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।

খানসামা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত