সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

ইসলাম

অ্যাপ ‘প্রিয় মুসলিম’

কোরআন-হাদিস থেকে নামাজের সময়, এক অ্যাপেই সব

প্রিয় মুসলিম ওয়েব অ্যাপে আছে ইসলাম ধর্মের নানা তথ্য। ছবি : প্রিয় মুসলিম

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় সহজে পেতে চালু হয়েছে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’। কোরআন, হাদিস, নামাজের সময়সূচি, দোয়া, মাসআলা-মাসায়েল, জাকাতের হিসাব ও ডিজিটাল তসবিহসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।

‘প্রিয় মুসলিম’-এ বাংলাদেশের ৬৪ জেলার নামাজের সময়সূচি দেখার সুবিধা রয়েছে। ব্যবহারকারী নিজের জেলা নির্বাচন করে ফজর, সূর্যোদয়, জোহর, আসর, মাগরিব ও এশার সময় জানতে পারবেন। পাশাপাশি বর্তমানে কোন ওয়াক্ত চলছে এবং পরবর্তী ওয়াক্ত শুরু হতে কত সময় বাকি, সেটিও দেখা যাবে।

প্ল্যাটফর্মটির কোরআন বিভাগে রয়েছে ১১৪টি সুরার আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিও তেলাওয়াত। হাদিস বিভাগে বুখারি, মুসলিম ও তিরমিজিসহ বিভিন্ন সূত্রের হাদিস যুক্ত করা হয়েছে।

দৈনন্দিন ধর্মীয় বিষয়ে প্রয়োজনীয় তথ্য খুঁজতে রয়েছে আলাদা মাসআলা ও দোয়া বিভাগ। ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্নের উত্তর এবং প্রয়োজনীয় দোয়া বিষয়ভিত্তিকভাবে খুঁজে নিতে পারবেন।

এ ছাড়া জাকাতের হিসাব সহজ করতে যুক্ত করা হয়েছে জাকাত ক্যালকুলেটর। জিকিরের সংখ্যা গণনার জন্য রয়েছে ডিজিটাল তসবিহ সুবিধাও।

‘প্রিয় মুসলিম’ ওয়েব অ্যাপের উদ্যোক্তা তৌফিকুল ইসলাম জানান, প্ল্যাটফর্মটিতে ৫০০টির বেশি হাদিস ও ২৫০টির বেশি মাসআলা যুক্ত করার কাজ চলছে। ধর্মীয় প্রয়োজনীয় বিভিন্ন তথ্য ও সেবা একই জায়গায় নিয়ে এসে ব্যবহারকারীদের জন্য একটি কেন্দ্রীয় অনলাইন উৎস হিসেবে প্ল্যাটফর্মটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে ধর্মীয় তথ্য সহজলভ্য করার এমন উদ্যোগ মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হতে পারে। বিশেষ করে কোরআন, হাদিস ও নামাজের সময়সূচি এক প্ল্যাটফর্মে থাকায় প্রয়োজনীয় তথ্য খোঁজার প্রক্রিয়াও সহজ হবে।

#প্রিয়মুসলিম #ইসলামিকঅ্যাপ #ইসলামিকতথ্য

চেকপোস্ট

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কোরআন-হাদিস থেকে নামাজের সময়, এক অ্যাপেই সব

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত