সুনামগঞ্জের তাহিরপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি তাহিরপুর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি জিল্লুর আখঞ্জির (৪৫) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে তাহিরপুর আমলি ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এমদাদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, একই মামলার অন্য আসামিদের হাজিরার নির্ধারিত তারিখ থাকায় আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় জিল্লুর আখঞ্জিকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আদালত ভবনের ভেতরেই কয়েকজন সমর্থক উচ্চস্বরে ‘জয়বাংলা’ স্লোগান দেন। এতে আদালত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল পৌনে ১১টার দিকে জিল্লুর আখঞ্জি তাহিরপুর আমলি ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফরহাদ। এছাড়া জামিন শুনানিতে অংশ নেন সাবেক পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, অ্যাডভোকেট নান্টু রায় ও অ্যাডভোকেট আব্দুল অদুদ।
সরকার পক্ষে স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালতের জিআরও সত্য নাইডু বিষয়টি নিশ্চিত করেছেন।
জিল্লুর আখঞ্জি তাহিরপুর উপজেলার ঠাকুরহাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি তাহিরপুর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬