যশোর খাদ্য গুদাম-এ চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ধান সংগ্রহকালে কৃষকদের ওজনে ঠকানো বা অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্ধারিত প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা, যা কৃষকের জন্য একটি ভালো মূল্য। এই দামে কৃষক ন্যায্য মূল্য পাবেন এবং সরকারের খাদ্য অধিদপ্তর প্রয়োজনীয় ধান ও চাল সংগ্রহ করতে পারবে। এতে বাজারও স্থিতিশীল থাকবে।
তিনি আরও দাবি করেন, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকটকালীন সময়ে সরকার কৃষকের সেচ নিশ্চিত করতে অগ্রাধিকার দিয়েছে, যার ফলে এবারের বোরো মৌসুমে ভালো ফলন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান জানান, এবার যশোর জেলায় ১৫ হাজার ১৬৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারি এ উদ্যোগ কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার বিভিন্ন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬