গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৩০ বোতল স্কাফসহ হিরা পাল (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার মধুমতি সেতু সংলগ্ন টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ভাটিয়াপাড়া টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিরা পালের কাছ থেকে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৩০ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা মাদকসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬