প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
কাশিয়ানীতে ৩০ বোতল স্কাফসহ মাদক কারবারি আটক
ছাইম খান,, টুঙ্গিপাড়া প্রতিনিধি:: ||
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৩০ বোতল স্কাফসহ হিরা পাল (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার মধুমতি সেতু সংলগ্ন টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ভাটিয়াপাড়া টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিরা পালের কাছ থেকে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৩০ বোতল স্কাফ উদ্ধার করা হয়।অভিযান শেষে উদ্ধার করা মাদকসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত