শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইউএনও ও ওসির উপস্থিতিত

কালীগঞ্জে গ্রাম আদালতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা সভা

অলুয়া গ্রামের বাল্য বিবাহ, মাদক ও গ্রাম আদালত বিষয়ে সচেতনতা মুলক সভার। ছবি : চেকপোস্ট

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ, মাদক এবং গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অলুয়া গ্রামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর (বাক্কু) এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহ সামাজিক ক্ষতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম ও স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় ২০শে বুড়ি নয়, ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে নয় স্লোগানের আলোকে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

#কালীগঞ্জ #বাল্যবিবাহ_প্রতিরোধ #মাদকবিরোধী_সচেতনতা

চেকপোস্ট

শুক্রবার, ১২ জুন ২০২৬

কালীগঞ্জে গ্রাম আদালতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা সভা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ, মাদক এবং গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অলুয়া গ্রামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর (বাক্কু) এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহ সামাজিক ক্ষতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম ও স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় ২০শে বুড়ি নয়, ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে নয় স্লোগানের আলোকে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত