শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্ষুদ্র কৃষকদের পাশে কালীগঞ্জ প্রশাসন

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ। ছবি : চেকপোস্ট

গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

১ হাজার কৃষক পেলেন সহায়তা

অনুষ্ঠানে কৃষি পুনর্বাসন সহায়তা খাত এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩টি প্রদর্শনী পুকুর এবং ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে দেওয়া হয়েছে—

৫ হাজার ২৮৪টি ফলজ ও বনজ গাছের চারা

৪ হাজার ৭০০টি বাঁশের খুঁটি

মিষ্টি কুমড়া, লাউ, শসা, বেগুন, পুঁইশাক, পালং শাক ও কলমী শাকের বীজ

৯ হাজার ৬০০টি মাছের পোনা

৪৫০ কেজি মাছের খাদ্য

২৬ হাজার ৫০০ কেজি জৈব সার

টিএসপি, জি-ইউরিয়া, খৈল ও চুন

তিনটি সাইনবোর্ড

উৎপাদন বাড়াতে কৃষকদের সহায়তা

কৃষি কর্মকর্তারা জানান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি, বৃক্ষরোপণ উৎসাহিত করা এবং সবজি ও মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#কৃষি_সহায়তা #কালীগঞ্জ_সংবাদ #কালীগঞ্জ_সংবাদ #কৃষক_উন্নয়ন

চেকপোস্ট

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

১ হাজার কৃষক পেলেন সহায়তা

অনুষ্ঠানে কৃষি পুনর্বাসন সহায়তা খাত এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩টি প্রদর্শনী পুকুর এবং ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে দেওয়া হয়েছে—

৫ হাজার ২৮৪টি ফলজ ও বনজ গাছের চারা

৪ হাজার ৭০০টি বাঁশের খুঁটি

মিষ্টি কুমড়া, লাউ, শসা, বেগুন, পুঁইশাক, পালং শাক ও কলমী শাকের বীজ

৯ হাজার ৬০০টি মাছের পোনা

৪৫০ কেজি মাছের খাদ্য

২৬ হাজার ৫০০ কেজি জৈব সার

টিএসপি, জি-ইউরিয়া, খৈল ও চুন

তিনটি সাইনবোর্ড

উৎপাদন বাড়াতে কৃষকদের সহায়তা

কৃষি কর্মকর্তারা জানান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি, বৃক্ষরোপণ উৎসাহিত করা এবং সবজি ও মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত