বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দোয়া ও নানা আয়োজনে দিবস পালন

কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহীদ রিতার কবরে শ্রদ্ধা

ছবি: চেকপোস্ট

"জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, কালাইয়ের উদ্যোগে জুলাই শহীদ যোদ্ধা রিতা আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও চেতনা তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ ছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান।

#জয়পুরহাট #কালাই #জুলাইগণঅভ্যুত্থান

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহীদ রিতার কবরে শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

"জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, কালাইয়ের উদ্যোগে জুলাই শহীদ যোদ্ধা রিতা আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও চেতনা তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ ছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত