শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশাসন ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ

কালাইয়ে উৎসবমুখর আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : চেকপোস্ট

জয়পুরহাটের কালাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এনটিভির কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর প্রতিনিধি এস আই পাভেলের উদ্যোগে এবং সাংবাদিক আব্দুন নূর নাহিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার।

আলোচনা সভায় বক্তারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মানসম্পন্ন অনুষ্ঠান প্রচারে এনটিভির ভূমিকার প্রশংসা করেন। তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে আগত অতিথি এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এনটিভি অনলাইনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর প্রতিনিধি এস আই পাভেলকে ফুলেল শুভেচ্ছা জানান।

#প্রতিষ্ঠাবার্ষিকী #কালাই #এনটিভি

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

কালাইয়ে উৎসবমুখর আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

জয়পুরহাটের কালাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এনটিভির কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর প্রতিনিধি এস আই পাভেলের উদ্যোগে এবং সাংবাদিক আব্দুন নূর নাহিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার।

আলোচনা সভায় বক্তারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মানসম্পন্ন অনুষ্ঠান প্রচারে এনটিভির ভূমিকার প্রশংসা করেন। তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে আগত অতিথি এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এনটিভি অনলাইনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর প্রতিনিধি এস আই পাভেলকে ফুলেল শুভেচ্ছা জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত