রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট, তবে পানিস্বল্পতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম নিশ্চিত করেছে। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে, পরে পরিস্থিতি দ্রুত অবনতি হলে আরও ইউনিট যুক্ত করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এলাকায় পানির সংকট দেখা দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ইতোমধ্যে ঢাকা ওয়াসা-কে পানি সরবরাহের জন্য জানানো হয়েছে এবং তারা পানি নিয়ে আসছে।
আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়া রোধে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। তবে ঘনবসতিপূর্ণ বস্তি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬