মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পলিথিনের ঘরে ঘুমের মধ্যেই বিপর্যয়

কালবৈশাখীতে গাছচাপা: অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে আরাফাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে আত্রাই নদীর তীরবর্তী বেদেপল্লীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আকস্মিক দমকা হাওয়া ও ঝড় বৃষ্টির মধ্যে একটি বিশাল ইউক্যালিপটাস গাছ উপড়ে গিয়ে পলিথিনে তৈরি একটি অস্থায়ী ঘরের ওপর পড়ে। ওই সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা আরাফাতুন গুরুতর আহত হন।

পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, খোলা আকাশের নিচে অস্থায়ী ঘরে বসবাস করায় ঝড়ের সময় তারা চরম ঝুঁকিতে থাকেন।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি নিহতের পরিবারকে সান্ত্বনা দেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

আত্রাই থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

#দুর্ঘটনা #কালবৈশাখী #নওগাঁ

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কালবৈশাখীতে গাছচাপা: অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে আরাফাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে আত্রাই নদীর তীরবর্তী বেদেপল্লীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আকস্মিক দমকা হাওয়া ও ঝড় বৃষ্টির মধ্যে একটি বিশাল ইউক্যালিপটাস গাছ উপড়ে গিয়ে পলিথিনে তৈরি একটি অস্থায়ী ঘরের ওপর পড়ে। ওই সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা আরাফাতুন গুরুতর আহত হন।

পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, খোলা আকাশের নিচে অস্থায়ী ঘরে বসবাস করায় ঝড়ের সময় তারা চরম ঝুঁকিতে থাকেন।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি নিহতের পরিবারকে সান্ত্বনা দেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

আত্রাই থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত