মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কিশোর-যুবকদের খেলাধুলা

কাঁঠালিয়ায় যুবকদের মাঠমুখী করতে ভলিবল ও নেট বিতরণ

ছবি : চেকপোস্ট

কিশোর ও যুবকদের মাদক এবং মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা আদর্শ ক্লাবে ভলিবল ও নেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. হাছিব ভুট্টো আকন।

ছোনাউটা আদর্শ ক্লাবের পক্ষে ভলিবল ও নেট গ্রহণ করেন ক্লাবের সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন।

ক্রীড়াসামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, মাদকের ভয়াবহতা ও অনলাইনের ক্ষতিকর আসক্তি থেকে কিশোর-যুবকদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#মাদকমুক্তসমাজ #কাঁঠালিয়া #ছোনাউটাআদর্শক্লাব

চেকপোস্ট

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় যুবকদের মাঠমুখী করতে ভলিবল ও নেট বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

কিশোর ও যুবকদের মাদক এবং মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা আদর্শ ক্লাবে ভলিবল ও নেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. হাছিব ভুট্টো আকন।

ছোনাউটা আদর্শ ক্লাবের পক্ষে ভলিবল ও নেট গ্রহণ করেন ক্লাবের সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন।

ক্রীড়াসামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, মাদকের ভয়াবহতা ও অনলাইনের ক্ষতিকর আসক্তি থেকে কিশোর-যুবকদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত