প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
কাঁঠালিয়ায় যুবকদের মাঠমুখী করতে ভলিবল ও নেট বিতরণ
মোঃ মিঠুন, , ঝালকাঠি প্রতিনিধি:: ||
কিশোর ও যুবকদের মাদক এবং মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা আদর্শ ক্লাবে ভলিবল ও নেট বিতরণ করা হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. হাছিব ভুট্টো আকন।ছোনাউটা আদর্শ ক্লাবের পক্ষে ভলিবল ও নেট গ্রহণ করেন ক্লাবের সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন।ক্রীড়াসামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, মাদকের ভয়াবহতা ও অনলাইনের ক্ষতিকর আসক্তি থেকে কিশোর-যুবকদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত