সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগছি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অবসানের পথে। গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে মুড়োগাছা থেকে দলুয়া হয়ে কলাগছি পর্যন্ত ২ দশমিক ৩ কিলোমিটার নতুন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, একটি এলাকার উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগব্যবস্থা। গ্রামীণ সড়ক উন্নত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয়।
তিনি আরও জানান, এ অঞ্চলের মানুষের দুর্যোগ মোকাবিলায় দরমুড়োগাছা ও রাজাপুরে দুটি সাইক্লোন সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
সড়ক নির্মাণকাজের উদ্বোধনের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তার পাশে দুটি গাছের চারা রোপণ করেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ খেশরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, কলাগছির সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বর্ষায় সড়কে হাঁটুসমান কাদা জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়ত। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনেও ব্যাপক ভোগান্তি পোহাতে হতো।
দীর্ঘদিনের দাবির পর নতুন সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, সরকারি নকশা ও নির্ধারিত মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করা হবে। কারিগরি তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা থাকবে।
স্থানীয়দের আশা, সড়কটির নির্মাণ শেষ হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্যসেবায় এলাকার মানুষের সুযোগ-সুবিধা বাড়বে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬