মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

তালায় অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার তালায় অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তালা সদর উপজেলার খানপুর বিল এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে, খানপুর বিলের একটি ঘেরের ভেতর থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সেখানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করেছেন।

তালায় অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা