সোমবার, ১০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

পাসের হার কমেছে ৬.২০ শতাংশ

এসএসসিতে ফেলের হার বেশি কেন, জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফেলের হার বেশি হওয়ার কারণ জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান। তাঁর মতে, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার কারণেই এবার অকৃতকার্যের হার বেড়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, সব শিক্ষা বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, দীর্ঘদিন ধরেই ইংরেজি ও গণিত বিষয়ে ফেলের হার তুলনামূলক বেশি এবং পাসের হার কম।

কমেছে এসএসসির পাসের হার

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

প্রায় ৭ লাখ শিক্ষার্থী অকৃতকার্য

এ বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন। অকৃতকার্য হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

পাসের হারে ঢাকা বোর্ড শীর্ষে

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ৭১ দশমিক ৬৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড।

এরপর রয়েছে-যশোরে ৬৬.২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫.৪২ শতাংশ, রাজশাহীতে ৬৩.৬৭ শতাংশ, বরিশালে ৬০.৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯.৪৮ শতাংশ, সিলেটে ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮.০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭.৩৯ শতাংশ।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২০ শতাংশ।

#এসএসসিফল২০২৬ #এসএসসিরেজাল্ট #ঢাকাবোর্ড

চেকপোস্ট

সোমবার, ১০ আগস্ট ২০২৬

এসএসসিতে ফেলের হার বেশি কেন, জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফেলের হার বেশি হওয়ার কারণ জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান। তাঁর মতে, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার কারণেই এবার অকৃতকার্যের হার বেড়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, সব শিক্ষা বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, দীর্ঘদিন ধরেই ইংরেজি ও গণিত বিষয়ে ফেলের হার তুলনামূলক বেশি এবং পাসের হার কম।

কমেছে এসএসসির পাসের হার

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

প্রায় ৭ লাখ শিক্ষার্থী অকৃতকার্য

এ বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন। অকৃতকার্য হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

পাসের হারে ঢাকা বোর্ড শীর্ষে

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ৭১ দশমিক ৬৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড।

এরপর রয়েছে-যশোরে ৬৬.২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫.৪২ শতাংশ, রাজশাহীতে ৬৩.৬৭ শতাংশ, বরিশালে ৬০.৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯.৪৮ শতাংশ, সিলেটে ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮.০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭.৩৯ শতাংশ।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২০ শতাংশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত