সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

২২১ প্রতিবন্ধী শিক্ষার্থীর সুবিধার প্রত্যাশা

এমপিওভুক্তির দাবিতে সুপ্তশিখা, পরিদর্শনে সমাজসেবা কর্মকর্তা

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলার সুপ্তশিখা প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিওভুক্ত করার দাবি উঠেছে। বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সরকারি বেতন-ভাতার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

সোমবার (৩ আগস্ট) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় বিদ্যালয়ের ২২১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। বৃক্ষচারা বিতরণ শেষে সমাজসেবা কর্মকর্তা বিদ্যালয়টি ঘুরে দেখেন এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানটির সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম জানান, ২০১১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ২০১৫ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করে। বর্তমানে এখানে ২২১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু লেখাপড়া করছে। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান ও সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করলেও সরকারি বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা না থাকায় প্রতিষ্ঠান পরিচালনায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তিনি বলেন, সরকারি সহায়তা পেলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও মানসম্মতভাবে পরিচালনা করা সম্ভব হবে।

পরিদর্শন শেষে সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বিদ্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন, প্রতিবন্ধীবান্ধব এবং ২২১ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এর কার্যক্রম সন্তোষজনক।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় শ্রেণিকক্ষ থাকলেও শিক্ষার্থীদের জন্য খেলার মাঠের সুবিধা রয়েছে। তবে সরকারি বেতন-ভাতা না পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা কষ্টের মধ্যে রয়েছেন। বিদ্যালয়টি সরকারি সুবিধার আওতায় এলে শিক্ষকরা আরও উৎসাহের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

শেষে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।

Image

#সুপ্তশিখা_প্রতিবন্ধী_বিদ্যালয় #এমপিওভুক্তির_দাবি #বেড়া_সংবাদ

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

এমপিওভুক্তির দাবিতে সুপ্তশিখা, পরিদর্শনে সমাজসেবা কর্মকর্তা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলার সুপ্তশিখা প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিওভুক্ত করার দাবি উঠেছে। বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সরকারি বেতন-ভাতার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

সোমবার (৩ আগস্ট) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় বিদ্যালয়ের ২২১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। বৃক্ষচারা বিতরণ শেষে সমাজসেবা কর্মকর্তা বিদ্যালয়টি ঘুরে দেখেন এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানটির সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম জানান, ২০১১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ২০১৫ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করে। বর্তমানে এখানে ২২১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু লেখাপড়া করছে। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান ও সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করলেও সরকারি বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা না থাকায় প্রতিষ্ঠান পরিচালনায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তিনি বলেন, সরকারি সহায়তা পেলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও মানসম্মতভাবে পরিচালনা করা সম্ভব হবে।

পরিদর্শন শেষে সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বিদ্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন, প্রতিবন্ধীবান্ধব এবং ২২১ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এর কার্যক্রম সন্তোষজনক।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় শ্রেণিকক্ষ থাকলেও শিক্ষার্থীদের জন্য খেলার মাঠের সুবিধা রয়েছে। তবে সরকারি বেতন-ভাতা না পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা কষ্টের মধ্যে রয়েছেন। বিদ্যালয়টি সরকারি সুবিধার আওতায় এলে শিক্ষকরা আরও উৎসাহের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

শেষে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত