শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রেজিস্ট্রি চালুর দাবি

ঋণ সুবিধা চালুর দাবিতে রাঙামাটিতে পিসিএনপির সমাবেশ

ছবি: চেকপোস্ট

রাঙামাটিতে বাজারফান্ড এলাকার ভূমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি ও ব্যাংক ঋণ কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকায় তা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টায় রাঙামাটি শহরের হ্যাপি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বনরূপা পুলিশ বক্সের সামনে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নেতারা বাজারফান্ড জমি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবি জানান।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মো. রেজাউল করিম মাস্টার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, পিসিএনপি রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, খাগড়াছড়ি জেলার আহ্বায়ক আব্দুল মজিদ, বান্দরবান জেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মো. ইব্রাহিম, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, মহিলা পরিষদের সভাপতি মোরশেদা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ব্যাংক ঋণ বন্ধে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এই তিন পার্বত্য জেলায় বাজারফান্ড জমি নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা বলেন, বাজারফান্ড জমি বন্ধক রেখে ঋণ নিতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থ সংকটে পড়েছেন। এতে ব্যবসার পরিধি কমছে, নতুন উদ্যোক্তা তৈরি বাধাগ্রস্ত হচ্ছে এবং বেকারত্ব বাড়ছে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোও আর্থিক ক্ষতির মুখে পড়ছে।

২০১৭ ও ২০১৯ সালে কার্যক্রম বন্ধের দাবি

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সালে রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক বাজারফান্ড এলাকার ভূমি রেজিস্ট্রির মিউটেশন মামলা স্থগিত করেন। পরে বিভিন্ন আলোচনার মাধ্যমে কার্যক্রম চালু হলেও ২০১৯ সালে তা আবার বন্ধ হয়ে যায়।

পিসিএনপির নেতারা বলেন, বাজারফান্ড জমির সমস্যা সমাধান না হলে পাহাড়ের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হবে।

ছয় দফা দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

সমাবেশ থেকে বক্তারা বাজারফান্ড প্লটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ থাকা ব্যাংক ঋণ সুবিধা পুনরায় চালু করা এবং ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা দূর করার দাবি জানান।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে

  • জমি ক্রয়-বিক্রয় ও নামজারির ক্ষেত্রে এলআর ফান্ড বন্ধ করে অন্যান্য জেলার মতো ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা;
  • জমি ক্রয়-বিক্রয়, ব্যবসা, চাকরি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সার্কেল চীফের সনদ প্রথা বাতিল করা;
  • হেডম্যান কার্যালয়ের পরিবর্তে উপজেলা ভূমি অফিসে ভূমি কর-খাজনা পরিশোধের সুযোগ সৃষ্টি করা;
  • আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার স্বার্থে প্রত্যাহার করা ব্রিগেড ও সেনাক্যাম্প পুনঃস্থাপন করা।

সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বাজারফান্ড জমি সংক্রান্ত সমস্যা সমাধান না হলে তিন পার্বত্য জেলায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

#রাঙামাটি #পিসিএনপি #বাজারফান্ডজমি

চেকপোস্ট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঋণ সুবিধা চালুর দাবিতে রাঙামাটিতে পিসিএনপির সমাবেশ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত