হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বেজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেটগামী তেলবাহী গাড়ির সঙ্গে ঢাকাগামী ড্রাম ট্রাকের সংঘর্ষ হলে ট্রাকটি উল্টে একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজির যাত্রী আবুল খায়ের (৫০) ও ড্রাম ট্রাকের হেলপার রিপন মিয়া (২৭) ঘটনাস্থলেই মারা যান।
নিহত আবুল খায়ের পশ্চিম মাধবপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে। রিপন মিয়া রতনপুর গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬