বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অবৈধ স্থাপনা গুঁড়িয়ে সরকারি জমি উদ্ধার

উলপুর বাজারে খাসজমি দখলমুক্ত, প্রশাসনের উচ্ছেদ অভিযান

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাসজমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে পরিচালিত অভিযানে সরকারি জমি সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ। প্রশাসনের উপস্থিতিতে সরকারি জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উলপুর বাজার এলাকায় সরকারি খাসজমি দখল করে নাসির মোল্লা, সাজ্জাদ মিনা ও দ্বীন ইসলাম মোল্লা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। এ বিষয়ে ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও তা উপেক্ষা করে তারা কাজ চালিয়ে যান। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, সরকারি খাসজমি দখল করে স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।

তিনি আরও জানান, সরকারি জমি সুরক্ষা এবং খাসজমি দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

#গোপালগঞ্জ_সংবাদ #উচ্ছেদ_অভিযান #খাসজমি_উদ্ধার

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

উলপুর বাজারে খাসজমি দখলমুক্ত, প্রশাসনের উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাসজমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে পরিচালিত অভিযানে সরকারি জমি সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ। প্রশাসনের উপস্থিতিতে সরকারি জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উলপুর বাজার এলাকায় সরকারি খাসজমি দখল করে নাসির মোল্লা, সাজ্জাদ মিনা ও দ্বীন ইসলাম মোল্লা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। এ বিষয়ে ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও তা উপেক্ষা করে তারা কাজ চালিয়ে যান। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, সরকারি খাসজমি দখল করে স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।

তিনি আরও জানান, সরকারি জমি সুরক্ষা এবং খাসজমি দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত