রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ফিল্মি স্টাইলে নতুন রোমান্টিক গান

ঈদে আসছে নিজাম-স্বরলিপির নতুন গান ‘কে তুমি’

ছবি: কোলাজ

প্রতিবছরের মতো এবারও ঈদকে ঘিরে জমে উঠেছে সংগীতাঙ্গন। কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘কে তুমি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা করিম স্বরলিপিনিজাম উদ্দিন

গানটির কথা ও সুর করেছেন নিজাম উদ্দিন নিজেই। আর সংগীত পরিচালনায় রয়েছেন সুমন কল্যাণ

নিজাম উদ্দিন জানান, গানটির কথা ও সুরে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। একই সঙ্গে স্বরলিপির কণ্ঠের প্রশংসা করে বলেন, গানটিতে দারুণ সমন্বয় ঘটেছে।

অন্যদিকে স্বরলিপি বলেন, এটি একটি সুন্দর ফিল্মি স্টাইলের গান। গাইতে তার ভীষণ ভালো লেগেছে। নিজাম উদ্দিনের কথা-সুর এবং সুমন কল্যাণের সংগীতায়োজন গানটিকে আরও সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ঈদের ছুটির অবসরে শ্রোতাদের জন্য গানটি উপভোগ্য হবে বলে তিনি আশা করছেন।

‘কে তুমি’ গানটির লিরিক্যাল ভিডিও আগামী ২৮ মে ঈদের দিন সন্ধ্যায় Melodive –এ প্রকাশ করা হবে।

#কে_তুমি #ঈদের_গান #বাংলা_গান

চেকপোস্ট

রোববার, ২৪ মে ২০২৬

ঈদে আসছে নিজাম-স্বরলিপির নতুন গান ‘কে তুমি’

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

প্রতিবছরের মতো এবারও ঈদকে ঘিরে জমে উঠেছে সংগীতাঙ্গন। কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘কে তুমি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা করিম স্বরলিপিনিজাম উদ্দিন

গানটির কথা ও সুর করেছেন নিজাম উদ্দিন নিজেই। আর সংগীত পরিচালনায় রয়েছেন সুমন কল্যাণ

নিজাম উদ্দিন জানান, গানটির কথা ও সুরে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। একই সঙ্গে স্বরলিপির কণ্ঠের প্রশংসা করে বলেন, গানটিতে দারুণ সমন্বয় ঘটেছে।

অন্যদিকে স্বরলিপি বলেন, এটি একটি সুন্দর ফিল্মি স্টাইলের গান। গাইতে তার ভীষণ ভালো লেগেছে। নিজাম উদ্দিনের কথা-সুর এবং সুমন কল্যাণের সংগীতায়োজন গানটিকে আরও সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ঈদের ছুটির অবসরে শ্রোতাদের জন্য গানটি উপভোগ্য হবে বলে তিনি আশা করছেন।

‘কে তুমি’ গানটির লিরিক্যাল ভিডিও আগামী ২৮ মে ঈদের দিন সন্ধ্যায় Melodive –এ প্রকাশ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত