বুধবার, ২৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

শিক্ষার্থীদের মাঝে আনন্দ ভাগাভাগি

ঈদের ২য় দিন শিক্ষার্থীদের জন্য হাবিপ্রবি ছাত্রশিবিরের বকরা ঈদের প্রীতিভোজ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর। ছবি : চেকপোস্ট

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদের ২য় দিন (ঈদের পরের দিন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বকরা ঈদের প্রীতিভোজ আয়োজন করা হয়েছে ৷

বুধবার (২৭শে মে) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের হলে অথবা মেসে অবস্থানরত দেশি-বিদেশি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আনসারসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে এই প্রীতিভোজের আয়োজন করেছেন তারা। এই প্রীতিভোজে অমুসলিম ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রীতিভোজ উপলক্ষে ইতোমধ্যেই ২টি গরু ও ২টি খাসি ক্রয় করা হয়েছে। প্রীতিভোজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় যারা কুরবানি দিতে পারেনি বা কুরবানি দেয়ার সামর্থ্য যাদের হয়নি তাদের মাঝে এই কুরবানির মাংস বিতরণও করা হবে।

প্রীতিভোজের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন, ত্যাগ-কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের দ্বারে সমাগত। ত্যাগই ঈদুল আজহার মূল প্রেরণা। এই প্রেরণা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়।

প্রতিবছরেই ঈদে শিক্ষার্থীদের একটা অংশ পরীক্ষাসহ নানা কারণে পরিবারের সাথে ঈদ করতে পারেনা। ক্যাম্পাসে থেকে যায়। আমরা মূলত এই সকল শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই৷ সেজন্যই আমাদের এই প্রীতিভোজের আয়োজন।

#হাবিপ্রবি #ঈদুলআজহা #ছাত্রশিবির

চেকপোস্ট

বুধবার, ২৭ মে ২০২৬

ঈদের ২য় দিন শিক্ষার্থীদের জন্য হাবিপ্রবি ছাত্রশিবিরের বকরা ঈদের প্রীতিভোজ

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদের ২য় দিন (ঈদের পরের দিন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বকরা ঈদের প্রীতিভোজ আয়োজন করা হয়েছে ৷

বুধবার (২৭শে মে) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের হলে অথবা মেসে অবস্থানরত দেশি-বিদেশি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আনসারসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে এই প্রীতিভোজের আয়োজন করেছেন তারা। এই প্রীতিভোজে অমুসলিম ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রীতিভোজ উপলক্ষে ইতোমধ্যেই ২টি গরু ও ২টি খাসি ক্রয় করা হয়েছে। প্রীতিভোজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় যারা কুরবানি দিতে পারেনি বা কুরবানি দেয়ার সামর্থ্য যাদের হয়নি তাদের মাঝে এই কুরবানির মাংস বিতরণও করা হবে।

প্রীতিভোজের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন, ত্যাগ-কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের দ্বারে সমাগত। ত্যাগই ঈদুল আজহার মূল প্রেরণা। এই প্রেরণা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়।

প্রতিবছরেই ঈদে শিক্ষার্থীদের একটা অংশ পরীক্ষাসহ নানা কারণে পরিবারের সাথে ঈদ করতে পারেনা। ক্যাম্পাসে থেকে যায়। আমরা মূলত এই সকল শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই৷ সেজন্যই আমাদের এই প্রীতিভোজের আয়োজন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত