ভারতের আসাম রাজ্যে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে একাধিক মুসলিম ঈদ উদযাপন কমিটি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধুবড়ি টাউন ঈদগাহ কমিটি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা আইন মেনে ও সামাজিক দায়িত্ববোধ বজায় রেখে ঈদ পালন করেন। একই সঙ্গে গরু কোরবানি না করার পরামর্শও দেওয়া হয়েছে।
কমিটির বক্তব্য অনুযায়ী, আসাম গবাদি পশু সংরক্ষণ আইনে গরু জবাই নিষিদ্ধ এবং আইন ভঙ্গ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। তাই সবাইকে নির্ধারিত নিয়ম মেনে ঈদ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া হোজাইসহ বিভিন্ন ঈদগাহ কমিটিও সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সংবেদনশীলতা বজায় রেখে ঈদ পালনের নির্দেশনা দিয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সবাইকে শান্তিপূর্ণভাবে ও আইন মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬