স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রবিবার (২৯ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তিন ধাপে সংলাপে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে প্রতিটি রাজনৈতিক দলকে আলাদা চিঠি দিয়েছে কমিশন। প্রথম দিন যৌথভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তবে অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১ ডিসেম্বর এককভাবে ইসির সংলাপে অংশ নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে দলীয় সূত্র।
শুক্রবার (২৭ নভেম্বর) লিয়াজোঁ কমিটির বৈঠকে প্রথম দিনের সংলাপে যৌথভাবে অংশ নেওয়ার বিষয়ে একমত হয়েছিল দলগুলো। তবে ১ ডিসেম্বর এনসিপির এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত ঘিরে শরিক দলগুলোর মধ্যে নানা আলোচনা হচ্ছে। এ নিয়ে জামায়াতের সঙ্গে দলটির কোনও ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। সংলাপ ঘিরে তাহলে কি আলাদা পথে হাঁটছে জামায়াত-এনসিপি?
নাম প্রকাশ না করার শর্তে শরিক একটি দলের এক শীর্ষ নেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি দলকে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছে জামায়াত। অন্যদিকে এনসিপি ঢাকার একটি সিটিসহ কমপক্ষে তিনটি সিটি করপোরেশনে ছাড় পেতে চায়। এর বাইরে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও (ইউপি) তারা নিজস্ব হিস্যা চায়। কিন্তু জামায়াত তাতে রাজি হয়নি। এ কারণে এনসিপির ভেতরে এক ধরনের ক্ষোভ রয়েছে। তাই নির্বাচন কমিশনের সংলাপেও তারা এককভাবে অংশ নিচ্ছে।
যদিও দুই দলের নেতারা বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। তাদের ভাষ্য, আগে থেকেই প্রতিটি দল স্থানীয় সরকার নির্বাচন আলাদাভাবে করতে একমত হয়েছে। এ ক্ষেত্রে কেউ কেউ হয়তো জোটগতভাবে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিলেন। তবে নির্বাচন কমিশনের সংলাপে আলাদাভাবে অংশ নেওয়ার অর্থ এই নয় যে, দুই দলের মধ্যে কোনও দ্বন্দ্ব বা দূরত্ব তৈরি হয়েছে।
জানতে চাইলে ১১ দলের শরিক আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এনসিপির পক্ষ থেকে প্রথমে স্থানীয় নির্বাচন যৌথভাবে করার প্রস্তাব এসেছিল। কিন্তু এ বিষয়ে জামায়াতসহ বেশিরভাগ দলই ভিন্নমত পোষণ করেছে। মূলত এর মাধ্যমে প্রত্যেককে নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্য বলা হয়েছে। আমি যতটুকু জানি এনসিপিও তা মেনে নিয়েছে। সে অনুযায়ী তারা ইসির সংলাপে আলাদাভাবেই যেতে পারে। আমরাও ১ ডিসেম্বর আলাদাভাবেই যাচ্ছি।’
এনসিপি আসলে কী চায়
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও নির্বাচন কমিশনের সংলাপে এনসিপির এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে, দলটি আসলে কী চায়? জামায়াতের সঙ্গে দরকষাকষি করে স্থানীয় সরকার নির্বাচনের কিছু জায়গায় ছাড় পেতে চায় কি না, আর জামায়াত নমনীয় না হলে তারা কী করবে—এসব প্রশ্নও সামনে আসছে। বিশেষ করে গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বৈঠক করায় এ ধরনের আলোচনা আরও জোরালো হয়েছে। কারণ, প্রধান দল হয়েও জামায়াত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও সংলাপে সবাইকে নিয়ে যেতে চায়। সেখানে এনসিপি নেতারা এককভাবে অংশ নিচ্ছেন। বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন শরিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতা।
যদিও এসব আলোচনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন এনসিপি নেতারা। তাদের ভাষ্য, স্থানীয় নির্বাচন সব দল নিজস্ব অবস্থান থেকে করার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত তারাও সেভাবেই এগোচ্ছেন। এর মাধ্যমে কোনও ধরনের টানাপোড়েন তৈরি হওয়ার সুযোগ নেই।
জানতে চাইলে দলটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১১ দলের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার সিদ্ধান্ত হয়েছে। আমরাও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। যেহেতু নির্বাচন কমিশন আমাদেরকে আলাদাভাবে ডেকেছে, তাই সংলাপেও আমরা আলাদাভাবে যাচ্ছি।’
একই কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে এনসিপির কোনও মতবিরোধ নেই। হয়তো শুরুতে জোটগতভাবে করার আলোচনা হয়েছিল। যেহেতু সবার সম্মিলিত সিদ্ধান্তে এককভাবে করার সিদ্ধান্ত হয়েছে, তাই আমরা এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। ইসির সংলাপে দল হিসেবে আপাতত আমরা নিজেরাই যাচ্ছি। এরপরও জোটগতভাবে যাওয়ার প্রয়োজন হলে, তা বিবেচনা করা হবে। তবে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আমাদের মধ্যে কোনও মতবিরোধ নেই।’
ছাড় দেবে কি জামায়াত
১১ দলীয় সূত্র জানায়, দুই মাস আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জোটের বৈঠকে এনসিপি নেতারা অসন্তোষ প্রকাশ করেন। মূলত ঢাকার একটি সিটিসহ কমপক্ষে তিনটি সিটি করপোরেশনে জোটের সমর্থন চেয়েছিলেন তারা। কিন্তু জামায়াত তাতে রাজি হয়নি।
এ কারণে খুলনা বিভাগের লং মার্চে অংশ নেননি দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গত কয়েকটি শীর্ষ বৈঠকেও যাননি তিনি। যদিও দলের অন্য নেতারা এসব বৈঠকে অংশ নিয়েছেন। এসব কারণেই সম্প্রতি আলোচনা হচ্ছে, এনসিপির অভিমানে কি জামায়াতের মন গলবে, নাকি জামায়াত নিজস্ব অবস্থানে অনড় থাকবে?
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক শীর্ষ নেতা বলেন, তাদের উত্তরে সেলিম উদ্দিন ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী সাদিক কায়েম জনপ্রিয় প্রার্থী। সুষ্ঠু ভোট হলে তারা উতরে যেতেও পারেন। তাই এনসিপি বা অন্য কাউকে ছাড় দিয়ে তারা অনিশ্চয়তায় থাকতে চান না। আর এমনটি হলে তাদের নেতাকর্মীরাও মানবে না। তাই আপাতত তারা নিজেদের নিয়েই ভাবছেন।
জানতে চাইলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১১ দলের প্রতিটি দলই এককভাবে নির্বাচনে অংশ নেবে। প্রত্যেকে নিজেদের সাংগঠনিক সক্ষমতা যাচাই করবে। এতে কেউ কাউকে ছাড় দেওয়ার কিছু নেই। আর নির্বাচন কমিশনের সংলাপে জোটগতভাবে যাওয়ার সিদ্ধান্ত হলেও চাইলে প্রত্যেকটি দল আলাদাভাবে অংশগ্রহণ করতে পারে। তবে জোটগত বৈঠকের সুযোগ চেয়ে ইসিতে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনে এনসিপিসহ সবাইকে নিয়ে আমরা আবারও যাব।’
তিনি জানান, তাদের মধ্যে কোনও ধরনের দূরত্ব নেই।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত