মূল পাতা

রাজনীতি

শেখ ফজলুল করীম মারুফের

ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচার, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬
ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচার, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ইসলামী আন্দোলনের নির্বাচনি প্রতীক হাতপাখা ও দলের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ।

শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। স্বনামে কথা বলার সাহস না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই বেনামে ও ছদ্মবেশে এসব অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি ফাহিম ফারুকী নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন বলে তাদের অভিযোগ।

মিথ্যাচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা

শেখ ফজলুল করীম মারুফ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। রাজনৈতিক কর্মপন্থার ভিন্নতার কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। দলগুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকাই রাজনীতির স্বাভাবিক সৌন্দর্য।

তবে রাজনৈতিক প্রতিযোগিতার নামে নোংরা ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, এ ধরনের অপপ্রচার দেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে। তাই এসব মিথ্যাচারের বিরুদ্ধে রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, মিথ্যাচার ও অপপ্রচার বন্ধে আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

#ইসলামীআন্দোলন #শেখফজলুলকরীমমারুফ #রাজনৈতিকসংবাদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচার, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচার, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ।


শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।


বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। স্বনামে কথা বলার সাহস না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই বেনামে ও ছদ্মবেশে এসব অপপ্রচার চালানো হচ্ছে।


তিনি আরও বলেন, সম্প্রতি ফাহিম ফারুকী নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন বলে তাদের অভিযোগ।


মিথ্যাচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা


শেখ ফজলুল করীম মারুফ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। রাজনৈতিক কর্মপন্থার ভিন্নতার কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। দলগুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকাই রাজনীতির স্বাভাবিক সৌন্দর্য।


তবে রাজনৈতিক প্রতিযোগিতার নামে নোংরা ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।


তার মতে, এ ধরনের অপপ্রচার দেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে। তাই এসব মিথ্যাচারের বিরুদ্ধে রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।


ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, মিথ্যাচার ও অপপ্রচার বন্ধে আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত