রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

দ্রুত ফেরাচ্ছে বিসিবি

ইতালি থেকে জরুরি ফিরছেন এবাদত, অস্ট্রেলিয়া সিরিজে নতুন আশা

এবাদত হোসেন। পুরোনো ছবি

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি নিয়েছিলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। তবে জাতীয় দলের পেস আক্রমণে একের পর এক চোটের কারণে বদলে গেছে সেই পরিকল্পনা। পিতৃত্বকালীন ছুটি সংক্ষিপ্ত করে ইতালি থেকে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় সমস্যায় পড়েছে বাংলাদেশ দল। চোটের কারণে নাহিদ রানা অন্তত আট সপ্তাহের জন্য মাঠের বাইরে। প্রথম টেস্টে পাওয়া যাবে না শরিফুল ইসলামকেও। একই সঙ্গে লিটন দাসের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এই পরিস্থিতিতে এবাদতকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, এবাদত বর্তমানে স্ত্রীর সঙ্গে ইতালিতে রয়েছেন। ২৯ জুলাই দেশে ফিরে অস্ট্রেলিয়ার ভিসার জন্য প্রয়োজনীয় জৈবপরিচয় প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি। সময়মতো ভিসা পেলে ৩১ জুলাই রাতে দলের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হতে পারেন এই ডানহাতি পেসার।

প্রথমে ১৭ সদস্যের দল নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা থাকলেও চোট ও খেলোয়াড় সংকটের কারণে প্রথম টেস্টের স্কোয়াড ১৫ জনে সীমিত করার চিন্তা চলছে। শরিফুল ইসলামের জায়গায় এবাদতকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

লিটন দাসের বিকল্প হিসেবে বিবেচনায় আছেন জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ভালো পারফর্ম করা জাকের আলী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পেস আক্রমণে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে থাকবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে এবাদত ছাড়াও হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও রবিউল হককে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন নির্বাচকেরা।

দীর্ঘ চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা এবাদতের জন্য এই সফর হতে পারে নিজেকে প্রমাণের বড় সুযোগ।

সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকেতে। ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

#বাংলাদেশ_ক্রিকেট #এবাদত_হোসেন #অস্ট্রেলিয়া_সফর

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

ইতালি থেকে জরুরি ফিরছেন এবাদত, অস্ট্রেলিয়া সিরিজে নতুন আশা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি নিয়েছিলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। তবে জাতীয় দলের পেস আক্রমণে একের পর এক চোটের কারণে বদলে গেছে সেই পরিকল্পনা। পিতৃত্বকালীন ছুটি সংক্ষিপ্ত করে ইতালি থেকে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় সমস্যায় পড়েছে বাংলাদেশ দল। চোটের কারণে নাহিদ রানা অন্তত আট সপ্তাহের জন্য মাঠের বাইরে। প্রথম টেস্টে পাওয়া যাবে না শরিফুল ইসলামকেও। একই সঙ্গে লিটন দাসের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এই পরিস্থিতিতে এবাদতকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, এবাদত বর্তমানে স্ত্রীর সঙ্গে ইতালিতে রয়েছেন। ২৯ জুলাই দেশে ফিরে অস্ট্রেলিয়ার ভিসার জন্য প্রয়োজনীয় জৈবপরিচয় প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি। সময়মতো ভিসা পেলে ৩১ জুলাই রাতে দলের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হতে পারেন এই ডানহাতি পেসার।

প্রথমে ১৭ সদস্যের দল নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা থাকলেও চোট ও খেলোয়াড় সংকটের কারণে প্রথম টেস্টের স্কোয়াড ১৫ জনে সীমিত করার চিন্তা চলছে। শরিফুল ইসলামের জায়গায় এবাদতকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

লিটন দাসের বিকল্প হিসেবে বিবেচনায় আছেন জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ভালো পারফর্ম করা জাকের আলী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পেস আক্রমণে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে থাকবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে এবাদত ছাড়াও হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও রবিউল হককে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন নির্বাচকেরা।

দীর্ঘ চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা এবাদতের জন্য এই সফর হতে পারে নিজেকে প্রমাণের বড় সুযোগ।

সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকেতে। ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত