মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন রাজধানীর জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার ১৫ শিক্ষার্থী।
বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর উত্তরায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ পাওয়া এসব শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে আল-আজহারের বিভিন্ন স্তরে অধ্যয়নরত ও হিফজ সম্পন্নকারী মোট ৪৬ জন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। তিনি শিক্ষার্থীদের মিসরের মাটিতে স্বাগত জানান এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে মিসরের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের। তিনি দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকি নদভীসহ বিশিষ্ট ব্যক্তিরা।
জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার পরিচালক শায়খ সানাউল্লাহ আজহারী বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আল-আজহারের বিভিন্ন অনুষদে ভালো ফলাফল করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। বিশ্বের অন্যান্য দেশেও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
তিনি জানান, জামিয়া দারুল আরকামের সঙ্গে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা চুক্তি রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির দেড় শতাধিক শিক্ষার্থী আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়ন করছেন। এখান থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করা শিক্ষার্থীরা সরাসরি আল-আজহারে ভর্তির সুযোগ পান।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬