মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিদায়ে উপজেলাবাসীর ভালোবাসায় সিক্ত

আটোয়ারীতে বিদায়বেলায় আবেগঘন ইউএনও রিপা মনি দেবী

ছবি: চেকপোস্ট

সরকারি চাকরির স্বাভাবিক নিয়মে বদলিজনিত কারণে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে বিদায় নিলেন সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবী। দায়িত্বের মেয়াদ শেষ করে বিদায় নেওয়ার সময় তিনি আটোয়ারীর সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আটোয়ারীতে দায়িত্ব পালনকালে রিপা মনি দেবী প্রশাসনিক কর্মকাণ্ড দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেন। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল।

বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে তাঁর আন্তরিকতা প্রশংসিত হয়েছে বলে স্থানীয়দের ভাষ্য।

বিদায়বার্তায় রিপা মনি দেবী বলেন, আটোয়ারীতে দায়িত্ব পালনের সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন, তা তিনি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবেন।

তিনি আরও বলেন, চাকরির কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলেও আটোয়ারীর মানুষের ভালোবাসা ও সুন্দর স্মৃতিগুলো তাঁর হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। তিনি আটোয়ারী উপজেলার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

এদিকে তাঁর বিদায়ে আটোয়ারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় প্রতিনিধিরা আবেগ প্রকাশ করেছেন। তারা রিপা মনি দেবীর নতুন কর্মস্থলের সাফল্য এবং তাঁর ব্যক্তিগত জীবনের সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেছেন।

#পঞ্চগড় #আটোয়ারী #রিপামনিদেবী

চেকপোস্ট

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আটোয়ারীতে বিদায়বেলায় আবেগঘন ইউএনও রিপা মনি দেবী

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকারি চাকরির স্বাভাবিক নিয়মে বদলিজনিত কারণে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে বিদায় নিলেন সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবী। দায়িত্বের মেয়াদ শেষ করে বিদায় নেওয়ার সময় তিনি আটোয়ারীর সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আটোয়ারীতে দায়িত্ব পালনকালে রিপা মনি দেবী প্রশাসনিক কর্মকাণ্ড দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেন। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল।

বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে তাঁর আন্তরিকতা প্রশংসিত হয়েছে বলে স্থানীয়দের ভাষ্য।

বিদায়বার্তায় রিপা মনি দেবী বলেন, আটোয়ারীতে দায়িত্ব পালনের সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন, তা তিনি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবেন।

তিনি আরও বলেন, চাকরির কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলেও আটোয়ারীর মানুষের ভালোবাসা ও সুন্দর স্মৃতিগুলো তাঁর হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। তিনি আটোয়ারী উপজেলার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

এদিকে তাঁর বিদায়ে আটোয়ারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় প্রতিনিধিরা আবেগ প্রকাশ করেছেন। তারা রিপা মনি দেবীর নতুন কর্মস্থলের সাফল্য এবং তাঁর ব্যক্তিগত জীবনের সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত