বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিষেধাজ্ঞা ভাঙলে জেল-জরিমানার বিধান

আটোয়ারীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু: ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন ইলিশ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ

ছবি : চেকপোস্ট

জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই আহরণ নিশ্চিত করতে পঞ্চগড়ের আটোয়ারীতে শুরু হয়েছে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম। আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন সারাদেশের মতো আটোয়ারীতেও ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

অভিযান উপলক্ষে আটোয়ারী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন মাছের আড়ত, হাট ও বাজারে মাছ ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতামূলক ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিতেই এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এ সময়ে কেউ আইন অমান্য করে ইলিশ শিকার, বিক্রি বা পরিবহনের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মৎস্য কার্যালয় জানিয়েছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

মা ইলিশ রক্ষায় সাধারণ মানুষ, জেলে ও মাছ ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছে উপজেলা মৎস্য অফিস। কর্মকর্তারা বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে নদীতে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

অভিযান সফল করতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি হাট-বাজার, নদী ও মাছ পরিবহনের বিভিন্ন রুটে নজরদারি জোরদার করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ।

#আটোয়ারী #মা_ইলিশ_সংরক্ষণ #ইলিশ_শিকার_নিষিদ্ধ

চেকপোস্ট

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আটোয়ারীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু: ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন ইলিশ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই আহরণ নিশ্চিত করতে পঞ্চগড়ের আটোয়ারীতে শুরু হয়েছে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম। আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন সারাদেশের মতো আটোয়ারীতেও ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

অভিযান উপলক্ষে আটোয়ারী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন মাছের আড়ত, হাট ও বাজারে মাছ ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতামূলক ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিতেই এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এ সময়ে কেউ আইন অমান্য করে ইলিশ শিকার, বিক্রি বা পরিবহনের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মৎস্য কার্যালয় জানিয়েছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

মা ইলিশ রক্ষায় সাধারণ মানুষ, জেলে ও মাছ ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছে উপজেলা মৎস্য অফিস। কর্মকর্তারা বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে নদীতে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

অভিযান সফল করতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি হাট-বাজার, নদী ও মাছ পরিবহনের বিভিন্ন রুটে নজরদারি জোরদার করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত