মূল পাতা

বিনোদন

আগেও বিয়ে করেছিলেন মিমির স্বামী সিদ্ধার্থ, সামনে এলো পরিচয়

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬
আগেও বিয়ে করেছিলেন মিমির স্বামী সিদ্ধার্থ, সামনে এলো পরিচয়
সংগৃহীত ছবি

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের খবরে এখন বিনোদন পাড়ায় বেশ আলোচনা চলছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সেরেছেন এই অভিনেত্রী। পাত্র মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্ত। তবে তাদের এই নতুন পথচলার খবরের মাঝেই আলোচনায় উঠে এসেছে সিদ্ধার্থের অতীত জীবনের প্রসঙ্গ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিও।

জানা গেছে, এটি সিদ্ধার্থ দত্তের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর কাছের বান্ধবী আঁখি নাথকে বিয়ে করেছিলেন তিনি, যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। 

সম্প্রতি সিদ্ধার্থ ও আঁখির আগের বিয়ের একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে সমুদ্রসৈকতে সিনেমার কায়দায় প্রেম নিবেদন থেকে বাঙালি রীতিতে বিয়ের নানা মুহূর্তের ঝলক দেখা যায়। আরও পড়ুনআরও পড়ুনবাহুবলী ২-কে পেছনে ফেলল রামায়ণ, চূড়ায় পৌঁছাতে বাধা আর ২ সিনেমা

জানা গেছে, সিদ্ধার্থের প্রথম স্ত্রী আঁখি একটি বুটিক পরিচালনা করেন এবং মূলত ব্রাইডাল কালেকশন নিয়ে কাজ করেন।

অন্যদিকে, আইনি পর্ব মিটিয়ে এবার সামাজিক বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মিমি ও সিদ্ধার্থ। আগামী ৫ ডিসেম্বর উত্তরবঙ্গে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে ৩ ডিসেম্বর থেকেই কালিম্পংয়ে শুরু হবে প্রাক-বিয়ের আয়োজন। 

উত্তরবঙ্গের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১১ ডিসেম্বর কলকাতায় ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীদের জন্য রিসেপশনের আয়োজন করবেন মিমি চক্রবর্তী। 

অভিনেত্রী বাল্যবিয়ে বিনোদনের খবর টালিউড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আগেও বিয়ে করেছিলেন মিমির স্বামী সিদ্ধার্থ, সামনে এলো পরিচয়
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


আগেও বিয়ে করেছিলেন মিমির স্বামী সিদ্ধার্থ, সামনে এলো পরিচয়

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের খবরে এখন বিনোদন পাড়ায় বেশ আলোচনা চলছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সেরেছেন এই অভিনেত্রী। পাত্র মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্ত। তবে তাদের এই নতুন পথচলার খবরের মাঝেই আলোচনায় উঠে এসেছে সিদ্ধার্থের অতীত জীবনের প্রসঙ্গ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিও।

জানা গেছে, এটি সিদ্ধার্থ দত্তের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর কাছের বান্ধবী আঁখি নাথকে বিয়ে করেছিলেন তিনি, যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। 

সম্প্রতি সিদ্ধার্থ ও আঁখির আগের বিয়ের একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে সমুদ্রসৈকতে সিনেমার কায়দায় প্রেম নিবেদন থেকে বাঙালি রীতিতে বিয়ের নানা মুহূর্তের ঝলক দেখা যায়। আরও পড়ুনআরও পড়ুনবাহুবলী ২-কে পেছনে ফেলল রামায়ণ, চূড়ায় পৌঁছাতে বাধা আর ২ সিনেমা

জানা গেছে, সিদ্ধার্থের প্রথম স্ত্রী আঁখি একটি বুটিক পরিচালনা করেন এবং মূলত ব্রাইডাল কালেকশন নিয়ে কাজ করেন।

অন্যদিকে, আইনি পর্ব মিটিয়ে এবার সামাজিক বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মিমি ও সিদ্ধার্থ। আগামী ৫ ডিসেম্বর উত্তরবঙ্গে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে ৩ ডিসেম্বর থেকেই কালিম্পংয়ে শুরু হবে প্রাক-বিয়ের আয়োজন। 

উত্তরবঙ্গের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১১ ডিসেম্বর কলকাতায় ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীদের জন্য রিসেপশনের আয়োজন করবেন মিমি চক্রবর্তী। 


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত