মো. আলী হোসেন ফকির বলেছেন, একটি আধুনিক ও জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনীর মূল ভিত্তি হলো জনগণের আস্থা ও বিশ্বাস। এই আস্থা অর্জন ও ধরে রাখা বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।
সোমবার ১৮ মে দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি পদক্ষেপ হতে হবে পেশাদার, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ। একইসঙ্গে মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠাকে কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।
আইজিপি আরও বলেন, দায়িত্ব পালনে আইনের প্রতি শ্রদ্ধা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং ন্যায়বিচার নিশ্চিত করেই এগোতে হবে।
তিনি র্যাবের ভূমিকার প্রশংসা করে বলেন, সন্ত্রাসবাদ দমন, বনদস্যু ও জলদস্যু প্রতিরোধ, মাদক ও চোরাচালান রোধসহ বিভিন্ন অপরাধ দমনে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও র্যাব তাদের অর্জিত সুনাম অক্ষুণ্ন রেখে আরও আধুনিক ও জনবান্ধব বাহিনী হিসেবে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬