রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সফল তদন্তে পুলিশকে পুরস্কারের ঘোষণা

অপরাধ দমনে পুরস্কার-শাস্তির নীতি বহাল, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : চেকপোস্ট

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার এবং গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অপরাধ দমনে পুলিশ সদস্যরা সফল হলে তাদের পুরস্কৃত করা হবে। তবে কোনো গাফিলতি বা অন্যায় প্রমাণিত হলে বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি কয়েকটি চাঞ্চল্যকর মামলায় দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারে পুলিশ প্রশংসনীয় ভূমিকা রেখেছে। বিশেষ করে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার দ্রুত নিষ্পত্তি ও তদন্তকে তিনি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী জানান, এ ধরনের সফলতায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলা বা অপরাধে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি সীমান্ত নিরাপত্তা, মাদক ও অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন। বিজিবি-বিএসএফ সীমান্ত বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও সীমান্ত নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

অপরাধ দমন কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন আইন প্রণয়নের কাজ চলছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

#বাংলাদেশ_পুলিশ_ #স্বরাষ্ট্রমন্ত্রী #অপরাধ_দমন

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

অপরাধ দমনে পুরস্কার-শাস্তির নীতি বহাল, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার এবং গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অপরাধ দমনে পুলিশ সদস্যরা সফল হলে তাদের পুরস্কৃত করা হবে। তবে কোনো গাফিলতি বা অন্যায় প্রমাণিত হলে বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি কয়েকটি চাঞ্চল্যকর মামলায় দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারে পুলিশ প্রশংসনীয় ভূমিকা রেখেছে। বিশেষ করে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার দ্রুত নিষ্পত্তি ও তদন্তকে তিনি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী জানান, এ ধরনের সফলতায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলা বা অপরাধে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি সীমান্ত নিরাপত্তা, মাদক ও অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন। বিজিবি-বিএসএফ সীমান্ত বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও সীমান্ত নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

অপরাধ দমন কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন আইন প্রণয়নের কাজ চলছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত