শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দল-মতের ঊর্ধ্বে আইন প্রয়োগের আহ্বান

অন্যায় করলে ছাড় নয়, প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ ফজলুল হক মিলন

আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা। ছবি : চেকপোস্ট

আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। তিনি বলেছেন, অন্যায় বা অবিচার যে-ই করুক, তার বিরুদ্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে দলীয় কোনো সুপারিশ থাকবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুল হক মিলন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় যাদের দায়িত্ব রয়েছে, তারা তা সঠিকভাবে পালন করবেন। দলের হোক বা দলের বাইরে হোক, কোনো ব্যক্তি অন্যায় করলে প্রশাসনের পক্ষ থেকে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমার পক্ষ থেকে কোনো সুপারিশ থাকবে না।”

তিনি আরও বলেন, ভালো কাজ করতে গিয়ে কোনো ধরনের চাপ বা জবাবদিহির ভয় পাওয়ার প্রয়োজন নেই। জনস্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে হলে প্রশাসনকে সহযোগিতা করা হবে।

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান

সভায় মাদক নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।

তিনি বলেন, মাদক ব্যবসা, সেবন ও পরিবহন নিয়ন্ত্রণে পুলিশ, সাংবাদিক, শিক্ষকসহ সমাজের সচেতন ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী সভা ও সেমিনারের আয়োজন করা প্রয়োজন।

শান্তিপূর্ণ কালীগঞ্জ গড়ার প্রত্যয়

কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ানসহ অনেকে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, বর্তমানে কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানজট নিরসন, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতি, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সভার বক্তারা।

#আইনশৃঙ্খলা_সভা #কালীগঞ্জ_সংবাদ #ফজলুল_হক_মিলন

চেকপোস্ট

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

অন্যায় করলে ছাড় নয়, প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ ফজলুল হক মিলন

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত