বাগদানের মাত্র এক দিন আগে পছন্দের মানুষের কথা পরিবারকে জানানোয় বাবার হাতে নির্মমভাবে খুন হয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী। ভারতের তেলেঙ্গানা রাজ্যের আদিলাবাদ জেলায় ‘অনার কিলিং’ বা পারিবারিক সম্মান রক্ষার নামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত তরুণীর নাম কল্যাণী এবং অভিযুক্ত বাবার নাম কৈলাস আদে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারনুর এলাকার এক তরুণের সঙ্গে গত ২৫ নভেম্বর কল্যাণীর বাগদান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বাগদানের দুদিন আগে অর্থাৎ ২৩ নভেম্বর সন্ধ্যায় কল্যাণী তার মা-বাবাকে জানান যে তিনি তার মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। মেয়ের মুখ থেকে এই সম্পর্কের কথা শোনার পরপরই পরিবারে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়।
পুলিশ জানায়, মেয়ের এই স্বীকারোক্তিতে বাবা কৈলাস আদে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাকে হত্যার সিদ্ধান্ত নেন।
পরদিন ২৪ নভেম্বর কৈলাস আদে তার মেয়ে কল্যাণীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর হত্যাকাণ্ডটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি মেয়ের গলায় একটি ওড়না পেঁচিয়ে দেন। পরবর্তীতে তিনি পরিবার ও গ্রামবাসীদের কাছে দাবি করেন, মা-বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন।
তবে মৃত্যুর পরপরই অত্যন্ত তড়িঘড়ি করে পরিবারের পক্ষ থেকে কল্যাণীর শেষকৃত্য সম্পন্ন করা হলে স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধে। গ্রামবাসীদের কাছ থেকে গোপন তথ্য পেয়ে পুলিশ ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে।
পুলিশের এক কর্মকর্তা জানান, তদন্ত এবং জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত কৈলাস আদে তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশ আরও জানায়, অভিযুক্ত বাবা প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।
এ ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে এবং হত্যাকাণ্ডের বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখতে অধিকতর তদন্ত অব্যাহত রেখেছে।
সূত্র: এনডিটিভি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত