কীভাবে হলিউড নিজের হারানো গৌরবের প্রেমে পড়ল
লস অ্যাঞ্জেলেস যদি কোনো মানুষ হতো, তবে সে হয়তো হতো শীতল সানগ্লাস পরা এবং দারুণ হেয়ারকাটের অধিকারী একজন নির্ভার পঞ্চাশোর্ধ্ব মানুষ। তার অতীতে হয়তো কিছু সন্দেহজনক অধ্যায় আছে, তবুও সে বেশ কায়দা করেই নিজেকে সামলে নেয়। অন্যভাবে বললে, লস অ্যাঞ্জেলেসের মূর্ত রূপ হলো ক্লিফ বুথ; ওয়ান্স আপন অ্যা টাইম... ইন হলিউড চলচ্চিত্রে ব্র্যাড পিটের অভিনীত সেই সায়াহ্নকালের স্টান্টম্যান, যিনি দ্য ফার্দার মিস-অ্যাডভেঞ্চার্স অব ক্লিফ বুথ সিক্যুয়েলে এখন স্টুডিও ফিক্সারে পরিণত হয়েছেন।
আট বছর পরের সময়কাল অর্থাৎ ১৯৭৭ সালের পটভূমিতে নির্মিত ফার্দার মিস-অ্যাডভেঞ্চার্স ওয়ান্স আপন আ টাইম-এর নিরেট বিস্তৃত স্মৃতিকথার চেয়ে অনেক বেশি কাহিনি-নির্ভর এবং এলমোর লিওনার্ডের ধাঁচের। তবে উভয় চলচ্চিত্রই পুরনো লস অ্যাঞ্জেলেসের পরিবেশ ও লোককথায় গভীরভাবে ডুবে আছে, যার একটি অংশ এসেছে কোয়েন্টিন ট্যারান্টিনোর ছয় বছর বয়সে সৎবাবার কারম্যান গিয়া গাড়িতে চড়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ানোর স্মৃতি থেকে; যে গাড়িটি বুথও চালান। এগুলো সাম্প্রতিক সময়ে লস অ্যাঞ্জেলেসকে ঘিরে গড়ে ওঠা তীব্র নস্টালজিক পুনরুজ্জীবনবাদী ক্ষুদ্র জোয়ারের অংশ, যার মধ্যে পল থমাস অ্যান্ডারসনের লিকোরিস পিজা (২০২১), ড্যামিয়েন চ্যাজেলের ব্যাবিলন (২০২২) এবং টি ওয়েস্টের ম্যাক্সক্সিন (২০২৪)-ও রয়েছে।
বাস্তব জীবনে লস অ্যাঞ্জেলেস ও হলিউড যখন চরম সংকটে পড়েছে, ঠিক তখনই এই অতীতমুখী নির্মাতাদের সক্রিয় হয়ে ওঠা কোনো কাকতালীয় ঘটনা নয়। অন্যান্য অঙ্গরাজ্য ও বিদেশে শুটিং চলে যাওয়া দশকের পর দশক ধরে ক্যালিফোর্নিয়ার চলচ্চিত্র শিল্পের মূল কেন্দ্রকে দুর্বল করে দিচ্ছে। ১৯৯৬ সালে সর্বোচ্চ শিখরে থাকার পর ২০১৩ সাল নাগাদ শহরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কার্যক্রম ৫০ শতাংশ কমে গিয়েছিল এবং এরপর থেকে তা আরও নিচে নেমেছে।
কোভিডের সময় প্রেক্ষাগৃহের বক্স অফিসের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং ২০২২-পরবর্তী স্ট্রিমিংয়ের মন্দা শহরটিকে আরও গভীর রেড এলার্টের মুখে ঠেলে দিয়েছে: গত দুই বছরে ৪২ হাজার চাকরি হারিয়ে গেছে। অর্ধখালি স্টুডিও প্রাঙ্গণ, প্যাট্রিকস রোডহাউসের মতো ঐতিহাসিক আড্ডাস্থলগুলোর বিলুপ্তি এবং দাবানলে আইকনিক এলাকাগুলোর বিশাল অংশ ধ্বংস হয়ে যাওয়ার প্রেক্ষাপটে বর্তমান ভয় হলো চাকরি কেড়ে নেওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা শহরটিকে আরও শূন্য করে ফেলবে এবং ডিজিটাল ক্ষয়ের এক অপরিবর্তনীয় অবস্থার জন্ম দেবে।
ষাট ও সত্তরের দশকে ফিরে গিয়ে মুসো অ্যান্ড ফ্র্যাঙ্কের বারে এজেন্টদের গল্পে গা ভাসানো কিংবা ব্রুইন থিয়েটারে শ্যারন টেটের নিজের পর্দার ছবিতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা যে আরামদায়ক হবে, তাতে আশ্চর্যের কিছু নেই। কোয়েন্টিন ট্যারান্টিনো, ডেভিড ফিঞ্চার; যিনি ফার্দার মিস-অ্যাডভেঞ্চার্সে ট্যারান্টিনোর কাছ থেকে পরিচালনার দায়িত্ব নিয়েছেন। অ্যান্ডারসনের (২০১৪ সালে লস অ্যাঞ্জেলেস-মুগ্ধ ইনহেরেন্ট ভাইস-ও বানিয়েছিলেন) মতো মধ্যবয়সী লস অ্যাঞ্জেলেস পুনরুজ্জীবনবাদীরা সেই যুগ সরাসরি অনুভব করার মতো যথেষ্ট বয়স্ক ছিলেন না। কিন্তু নব্বইয়ের দশকে কর্মজীবনে প্রবেশ করা হলিউডের ডিজিটাল-পূর্ব সাম্রাজ্যিক পর্বের শেষ প্রজন্ম হিসেবে তারাই এখন সৃজনশীল পরাশক্তি হিসেবে সেই স্বর্ণযুগকে স্মৃতিতে ধরে রাখছেন।
আজকের এআই সন্ধিক্ষণের মতোই লস অ্যাঞ্জেলেস পুনরুজ্জীবনবাদী চলচ্চিত্রগুলোর অনেকগুলোই এক রূপান্তরের মুহূর্ত নিয়ে কাজ করে। ওয়ান্স আপন অ্যা টাইম লিওনার্দো ডিক্যাপ্রিওর টলমলা তারকা রিক ডালটনের প্রতিনিধিত্ব করা একঘেয়ে স্টুডিও ব্যবস্থার শেষ প্রান্ত এবং রোমান পোলানস্কি ও তার সমমনা নতুন হলিউডের কোলাহলপূর্ণ প্রতিবেশীদের মাঝখানে আটকে আছে। আর প্রকৃত চলচ্চিত্রশিল্পের টিকে থাকা নিয়ে আজকের এআই আবর্জনা বা এআই স্লপের বিরুদ্ধে চলা ক্ষোভের মতোই নতুন চলচ্চিত্রগুলোর ভেতরেও এক ধরনের আতঙ্ক বয়ে যাচ্ছে। ব্যাবিলন চলচ্চিত্রে সবাক ছবির মুখোমুখি দাঁড়ানো এক নির্বাক যুগের প্রবীণ অভিনেতার চরিত্রে অভিনয় করা পিট বলেন, আমাদের কী করতে হবে জানো? আমাদের এই মাধ্যমটিকে নতুন করে সংজ্ঞায়িত করতে হবে। যে লোকটা তোমার গাড়ির ট্যাঙ্কে পেট্রল ভরে দেয়, সে সিনেমা দেখতে যায়, কেন? কারণ সেখানে গেলে সে নিজেকে কম একা মনে করে। পুরনো সেই একই জিনিেসের চেয়ে বেশি কিছু কি আমরা তার প্রাপ্য নই? ১৯৮৫ সালের লস অ্যাঞ্জেলেসে মূলধারার চলচ্চিত্রে আসতে চাওয়া পর্ন তারকা ম্যাক্সিন মিন্সের চরিত্রে মিয়া গথও তার পরিচালকের কাছ থেকে প্রায় একই রকম উদ্দীপনামূলক কথা শোনেন ম্যাক্সক্সিন চলচ্চিত্রে।
তাই সান আন্দ্রেয়াস ফল্টের অতল গহ্বরের দিকে তাকিয়ে নিজের আত্মার জন্য ভয় পাওয়া হলিউডের জন্য নতুন কিছু নয়। বর্তমান পুনরুজ্জীবনবাদী দলটির কাছে প্রায়শই এক অধরা নারী এই স্বর্ণালী খাঁটিত্বের অনুসন্ধানকে স্পষ্ট করে তোলেন: দিস ইজ দ্য গার্ল। অনেক আগেই মুলহল্যান্ড ড্রাইভ চলচ্চিত্রে ডেভিড লিঞ্চ যেমনটি টের পেয়েছিলেন। ওয়ান্স আপন আ টাইম... ইন হলিউড চলচ্চিত্রে শ্যারন টেট হলেন উচ্চাকাঙ্ক্ষী লস অ্যাঞ্জেলেসের সোনালি কেশের আত্মা এবং অভিনেত্রী মার্গো রবি ব্যাবিলন চলচ্চিত্রে তার উচ্ছৃঙ্খল নবাগত চরিত্রের মাধ্যমে প্রায় একই কাজ করেছেন, যেখানে প্রেক্ষাগৃহে নিজের ছবি দেখার প্রায় অভিন্ন একটি দৃশ্য রয়েছে। ইনহেরেন্ট ভাইস নির্দিষ্টভাবে চলচ্চিত্র শিল্পকে নিয়ে না হলেও নিখোঁজ শাস্টা ফে হেপওয়ার্থ হিপি ক্যালিফোর্নিয়ার হারানো আদর্শবাদের ধূপের গন্ধ রেখে যান। সিরিয়াল কিলার নাইট স্টকারের হাতে শিকার হওয়ার উপক্রম হওয়া ম্যাক্সিন মিন্সকে আরেকটি লস অ্যাঞ্জেলেস বলির পাঁঠা নারী হয়ে উঠবেন বলে মনে হলেও শেষ পর্যন্ত তিনি সেই ধারা ভেঙে নিজেকে বাঁচান।
কিন্তু সেই নারীকে খুঁজে পাওয়া, অর্থাৎ আসল থেকে নকল আলাদা করা লস অ্যাঞ্জেলেসে মোটেও সহজ কাজ নয়। কারণ, আসল আর নকলকে জড়িয়েই শহরটি নিজের নাম কামিয়েছে। ফিলিপ মার্লোর পদাঙ্ক অনুসরণ করে ইনহেরেন্ট ভাইস এবং ডেভিড রবার্ট মিচেলের আন্ডার দ্য সিলভার লেক (২০১৮) উভয় চলচ্চিত্রেই ছদ্ম-গোয়েন্দাদের দেখা যায় এই সংকেতপূর্ণ শহরটির পাঠোদ্ধার করতে। একটি নিখোঁজ মেয়েকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্ডার দ্য সিলভার লেক চলচ্চিত্রটি অ্যাঞ্জেলেনো শৈল্পিক সততার ওপর নিজস্ব অনুসন্ধান চালায়: এর মূল ষড়যন্ত্র গিয়ে ঠেকে এক রহস্যময় গীতিকারের কাছে, যিনি অ্যান্ড্রু গারফিল্ডের অলস চরিত্রটিকে এই বলে বিধ্বস্ত করে দেন যে তার পছন্দের সব বিদ্রোহী বিকল্প সংস্কৃতি তিনিই বানিয়ে তুলেছিলেন।
তবে লস অ্যাঞ্জেলেসে উপস্থাপনা ও বাস্তবতার দ্বৈত সুতোর সবচেয়ে সূক্ষ্ম বুননটি তুলে ধরেন ট্যারান্টিনোই। ইতোমধ্যেই পাল্প ফিকশন (যে চলচ্চিত্রটিকে তিনি ওয়ান্স আপন আ টাইম... ইন হলিউড-এর আত্মার সবচেয়ে কাছাকাছি বলে মনে করেন) বাস্তব শহর থেকে এক রেট্রো-রঙিন দূরত্বে ঘটেছিল। কিন্তু তার ২০১৯ সালের কালজয়ী সৃষ্টি ব্যাকলট ও সাজঘরে সময় কাটিয়েছে এবং কল্পকাহিনি ও জীবনের পারস্পরিক ক্রিয়াকে একের পর এক বৈপরীত্যে ফুটিয়ে তুলতে ব্যাকস্টেজ পাসের পূর্ণ ব্যবহার করেছে। পর্দার আড়ালের অবিচল কর্মী ক্লিফ বুথই চলচ্চিত্রের প্রকৃত চলচ্চিত্র-তারকার মুহূর্তটি উপহার দেন, যখন তিনি ম্যানসন পরিবারের স্প্যান র্যাঞ্চে মাথা উঁচু করে হেঁটে যান। অন্যদিকে পর্দার তারকা রিক ডালটন পান এক শান্ত, বাস্তবসম্মত বিজয়। নিজের হীনম্মন্যতা ও মদ্যাসক্তিকে হারিয়ে অবশেষে তিনি এমন অভিনয় করেন যাকে বলা হয় সারাজীবনে দেখা সেরা অভিনয়। আর শ্যারন টেটকে তার বাস্তব জীবনের নৃশংস পরিণতি থেকে বাঁচিয়ে ট্যারান্টিনো চলচ্চিত্রের চূড়ান্ত পুনরুত্থান ঘটান।
কিন্তু হয়তো খাদের কিনারে দাঁড়িয়ে থাকা একটি শিল্পের যন্ত্রণায় কাতর লস অ্যাঞ্জেলেসের উদ্ধারকারী আবেগপ্রবণ নতুন দলটি নিজেদের ইতিহাস ইচ্ছাকৃতভাবে ভুল মনে করছে। হয়তো বাস্তবতা হলো হলিউডের কোনো স্বর্ণযুগই ছিল না, খাঁটিত্বের কোনো উৎসও ছিল না। মনগড়া কাহিনি তৈরি ও কৃত্রিমতাই শহরটির আসল ব্যবসা। ট্যারান্টিনোও এটি জানেন, যেমনটি ওয়ান্স আপন আ টাইম চলচ্চিত্রে ব্রুস লিসহ চলচ্চিত্র তারকাদের মুখোশের বিদ্রূপে ধরা পড়ে। পল থমাস অ্যান্ডারসন লিকোরিস পিজা চলচ্চিত্রে এই কদর্য কল্পনা-কারখানা সম্পর্কে আরও স্পষ্ট, যেখানে সান ফার্নান্দো ভ্যালির উদ্ধত কিশোর অভিনেতাদের পরিমণ্ডল, ভেনচুরা বুলেভার্ডের টেল ও দ্য কক রেস্তোরাঁর বাইরে চামড়া-উঠে-যাওয়া তারকার দম্ভভরে স্টান্ট পুনর্নির্মাণ করতে থাকা শন পেন এবং কিংবদন্তি হেয়ারড্রেসার থেকে কোকেনাসক্ত প্রযোজকে পরিণত হওয়া জন পিটার্সের বিস্ফোরক অতিথি উপস্থিতি রয়েছে। অন্যভাবে রুক্ষ ও জোর করে চাপিয়ে দেওয়া ব্যাবিলন চলচ্চিত্রের সবচেয়ে সত্যবাদী দৃশ্যটি হলো মরুভূমির শুটিং প্রাঙ্গণে এক শটে ধারণ করা অসংখ্য বিনোদন নির্মাণের দৃশ্য: পূর্ণোদ্যমে চলা হলিউড প্রযোজনার আমূল, বিভ্রমাত্মক অপ্রামাণিকতা। মিস-অ্যাডভেঞ্চার্স চলচ্চিত্রে ক্লিফ বুথের কথায়, একটি ভালো গল্পের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেয়ে না দাঁড়ানোই ভালো বলে আমি জানি।
শহরটিকে নিয়ে সবচেয়ে কম মোহগ্রস্ত চলচ্চিত্র হলো থম অ্যান্ডারসনের ২০০৩ সালের সিনে-প্রবন্ধ লস অ্যাঞ্জেলেস প্লেজ ইটসেলফ, যা প্রতিনিয়ত নিজেকে মুছে ফেলা ও নতুন করে গড়ে তোলার প্রবণতা নিয়ে নির্মোহ। বিস্তৃত এই যেকোনো শহরের ভেতরে আসল কোনো কেন্দ্র নেই, বিশেষ করে হলিউডে তো নেই-ই। স্টুডিও ও প্রযোজনা সংস্থাগুলোর এই ভাসমান জোট এক বিনিময়যোগ্য সত্তা। তিনি উল্লেখ করেন যে ১৯৩৭ সালে কালভার সিটি সামান্য সুনাম কুড়াতে নিজের নাম বদলে হলিউড রাখার প্রায় চেষ্টা করেছিল। এমনকি সেই বিখ্যাত সাইনবোর্ডটিও (চলচ্চিত্র শিল্পের আত্মমগ্নতার বিপরীতে অ্যান্ডারসন সহ্য করেন) এই অস্থিরতারই সাক্ষ্য; একটি আবাসন প্রকল্পের ক্ষয়ে যাওয়া বিজ্ঞাপন যে নাগরিক স্মৃতিস্তম্ভে পরিণত হতে পারে, তা হয়তো অনেকের কাছে করুণ ও মর্মস্পর্শী লাগে।
এআই কড়া নাড়তে থাকায় লস অ্যাঞ্জেলেস ও হলিউড এবার অন্য কোনো দিকে যেতে চলেছে। সম্ভবত শিল্পটি এই প্রযুক্তি আত্মস্থ ও একীভূত করবে এবং আরও ছিপছিপে ও কঠোর, সামান্য বেশি কূটকৌশলপূর্ণ এবং কিছুটা কম আকর্ষণীয় হয়ে উঠবে। কিছু মানুষকে নতুন কাজের ক্ষেত্র খুঁজে নিতে হবে। ক্লিফ বুথের মতো ফিক্সার হওয়ার চেয়ে খারাপ কাজ আর কী হতে পারে। কাজের কখনোই অভাব হবে না, কারণ হলিউড এবং লস অ্যাঞ্জেলেসকে ঠিক করা যায় না।
দ্য ফার্দার মিস-অ্যাডভেঞ্চার্স অব ক্লিফ বুথ ২৫ নভেম্বর থেকে নির্বাচিত আইম্যাক্স প্রেক্ষাগৃহে এবং ২৩ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে প্রদর্শিত হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান