দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী

দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ, তখন দেশের বাইরে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।  তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কাজ করবে। ভারতের এক মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এসব কথা বলেন তিনি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী।   আরও পড়ুনআরও পড়ুন১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য এ্যানি বলেন, সীমান্তে বৈঠককে কেন্দ্র করে যেসব ষড়যন্ত্রের অভিযোগ উঠছে, সেগুলোর বিষয়ে ভারতকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, দেশের কৃষি উৎপাদন বাড়াতে পদ্মা ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানে জাতীয় স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী