যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ রোববার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান। তিনি বলেন, স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।