ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা

আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির ফুটবলীয় পছন্দের তালিকায় কারা জায়গা পেয়েছেন, তা নিয়ে আগ্রহের শেষ নেই সমর্থকদের। এবার প্রকাশ্যে এসেছে ভোটার হিসেবে মেসির পছন্দের ফুটবলারদের নাম। ১১ জনের এই তালিকায় রয়েছেন চার আর্জেন্টাইন। তবে মেসির কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন স্পেন জাতীয় দলের অন্যতম সেরা মিডফিল্ডার ও তার সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবল প্রকাশ করেছে মেসির ভোটের বিস্তারিত হিসাব। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের মূল পুরস্কারে এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত তরুণ ফুটবলারদের জন্য দেওয়া কোপা ট্রফিতে ভোট দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। জাতীয় দলের অধিনায়ক থাকায় ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। পরবর্তী সময়ে ২০২১ সাল থেকে কোপা ট্রফির ভোটার হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। মেসির ভোট পাওয়া আর্জেন্টাইন চার ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। এদের মধ্যে আগুয়েরো দুইবার মেসির ভোট পেয়েছেন। ব্যালন ডি’অরের মূল পুরস্কারের ভোটে ছিলেন আগুয়েরো, দি মারিয়া ও মাশ্চেরানো। আর কোপা ট্রফির ভোটে জায়গা পেয়েছেন গারনাচো। তবে মেসির ভোটের তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম ইনিয়েস্তার। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা পাঁচটি আসরেই বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডারকে ভোট দিয়েছেন তিনি। এর মধ্যে দুইবার ইনিয়েস্তাকে রেখেছেন নিজের প্রথম পছন্দ হিসেবে। পাশাপাশি একাধিকবার ভোট পেয়েছেন আরেক সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজও। আরও পড়ুনআরও পড়ুনবিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস ২০১৪ সালের ব্যালন ডি’অরের ভোটে মেসির পছন্দের তালিকাটি ছিল বেশ তাৎপর্যপূর্ণ। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর অনুষ্ঠিত সেই ভোটে প্রথম পছন্দ হিসেবে দি মারিয়াকে বেছে নেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে মাশ্চেরানো। নিয়ম অনুযায়ী, ভোটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া খেলোয়াড়েরা যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট পান। কোপা ট্রফিতেও মেসির ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ২০২৬ সালের আসরে তার প্রথম পছন্দ ছিলেন লামিন ইয়ামাল। শেষ পর্যন্ত ৯৬-৯৪ ভোটের ব্যবধানে পাউ কুবারসিকে পেছনে ফেলে পুরস্কার জেতেন বার্সেলোনার এই তরুণ তারকা। অর্থাৎ, মাত্র দুই ভোটের ব্যবধানে নির্ধারিত হয়েছিল এবারের বিজয়ী। ব্যালন ডি’অরে মেসির ভোট কোপা ট্রফিতে মেসির ভোট সূত্র: টিওয়াইসি স্পোর্টস

ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা