ইসরাইলের সহায়তায় নিজ নাগরিকদের বিরুদ্ধে ভারতের গুপ্তচরবৃত্তি

অস্ত্র ও নজরদারি থেকে শুরু করে পুলিশিং এবং হ্যাকিং সব ক্ষেত্রেই ভারত ক্রমশ ইসরাইলকে একটি অপরিহার্য অংশীদার ও বিশেষজ্ঞ জ্ঞানের উৎস হিসেবে বেছে নিয়েছে। এর ফলে দুই দেশ এমনভাবে জড়িয়ে পড়েছে যে, কোনো দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটলেও এই সম্পর্ক ছিন্ন করা কঠিন। এখন ইসরাইলের সহায়তায় নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করছে ভারত। চলতি মাসে অলাভজনক সংস্থা ‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন’ (আইএফএফ)-এর এক তদন্তে উঠে এসেছে যে, ইসরাইল থেকে ফোন-হ্যাকিং প্রযুক্তি কেনার অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের নিজস্ব নিয়মকানুন শিথিল করেছিলেন। আরও পড়ুনআরও পড়ুনযুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬তবে ভারতীয়দের জন্য এমন ঘটনা নতুন নয়। ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ প্রকাশ করেছিল যে, ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর নজরদারি চালানো হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরবর্তীতে সাংবাদিক সিদ্ধার্থ বরদারাজন এবং আনন্দ মাঙ্গনালের ফোনে এই স্পাইওয়্যারের উপস্থিতি নিশ্চিত করে। তবে ভারত সরকার অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করেছিল। বিশ্লেষকদের মতে, এসব ঘটনা ইসরাইলের ওপর ভারতের নির্ভরশীলতারই ইঙ্গিত দেয়। গবেষক ও লেখক আজাদ এসা এ বিষয়ে আলজাজিরাকে বলেন, ইসরাইলের সঙ্গে ভারতের সহযোগিতার ক্ষেত্রে ‘সবসময়ই গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত ব্যবস্থাপনা এবং ভিন্নমত দমনের ইসরাইলি পদ্ধতিগুলো পরীক্ষা ও অন্বেষণের বিষয়টি জড়িত ছিল।’ ভারত ও ইসরাইলের ক্রমবর্ধমান জোট নিয়ে লেখা হোস্টাইল হোমল্যান্ডস বইয়ের এই লেখক আরও বলেন, ‘কৃষকসহ খোদ ভারতীয়দের বিরুদ্ধেই ইসরাইলি পণ্য বা পদ্ধতি ব্যবহৃত হওয়াটা ছিল কেবল সময়ের ব্যাপার।’ দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানায় সরকার ছয় বছর ধরে ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনীর কৌশল অনুকরণের চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দিল্লি অভিমুখে যাত্রা করা কৃষকদের ছত্রভঙ্গ করতে রাজ্য পুলিশ ড্রোন ব্যবহার করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

ইসরাইলের সহায়তায় নিজ নাগরিকদের বিরুদ্ধে ভারতের গুপ্তচরবৃত্তি