কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি নিশাত, সম্পাদক জামির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। এতে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং মো. জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি নিশাত এর আগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য পদধারীরা হলেন সিনিয়র সহসভাপতি মো. মাসুদুজ্জামান রুবেল, সহসভাপতি মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান ও মোস্তাদির রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আশরাফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. সজল ইসলাম ও মো. আসাদুজ্জামান কসমানকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. হৃদয় হাসান। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি নিশাত, সম্পাদক জামির