মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মাঝ সমুদ্রে অচল মার্কিন যুদ্ধজাহাজ, আতঙ্কে ৩০০ নাবিক

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার USS Higgins হঠাৎ করেই বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে কয়েক ঘণ্টার জন্য সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এতে জাহাজে থাকা প্রায় ৩০০ নাবিক কার্যত মাঝ সমুদ্রে অসহায় অবস্থায় পড়েন।মঙ্গলবার (২৮ এপ্রিল) ঘটে যাওয়া এ ঘটনায় মার্কিন নৌবাহিনী একে ‘কারিগরি বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি বৈদ্যুতিক ত্রুটির কারণে পুরো জাহাজে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে এর রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে অকেজো হয়ে পড়ে।মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার জানান, বিদ্যুৎ বিভ্রাটের ফলে জাহাজের বিভিন্ন সিস্টেমে স্ফুলিঙ্গ বা ধোঁয়ার সৃষ্টি হতে পারে। তবে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।নৌ-বিশেষজ্ঞদের মতে, সমুদ্রে একটি যুদ্ধজাহাজের এভাবে নিয়ন্ত্রণ হারানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে জাহাজটি সাময়িকভাবে ‘ইলেকট্রনিকভাবে অন্ধ’ ও প্রতিরক্ষাহীন হয়ে পড়ে।পরবর্তীতে জরুরি ব্যবস্থায় বিদ্যুৎ ও চালিকা শক্তি পুনরায় চালু করা হলেও, পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। তারা জানিয়েছে, বিভ্রাটের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ১৯৯৯ সালে কমিশনপ্রাপ্ত এই ডেস্ট্রয়ারটি মার্কিন নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ, যা উন্নত ‘এজিস’ যুদ্ধব্যবস্থা ও টমাহক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

মাঝ সমুদ্রে অচল মার্কিন যুদ্ধজাহাজ, আতঙ্কে ৩০০ নাবিক