বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

কৃষি উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখল আন্তর্জাতিক প্রতিনিধি দল

খানসামা উপজেলা-এ কৃষি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছে আন্তর্জাতিক সংস্থা কৃষি উন্নয়নের জন্য আন্তর্জাতিক তহবিল এর সুপারভিশন মিশন টিম।কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন SACP-RAINS প্রকল্প-এর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখতে টিমটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।মিশন টিমের নেতৃত্ব দেন IFAD-এর আন্তর্জাতিক প্রতিনিধি জেনিফার। এসময় উপস্থিত ছিলেন খাদ্য ও কৃষি সংস্থা-এর প্রতিনিধি, প্রকল্প পরিচালক ড. মো. এমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।পরিদর্শনকালে তারা কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থাপিত গ্রাসরুট সার্ভিস আউটলেটের কার্যক্রম ঘুরে দেখেন এবং কৃষকদের জন্য প্রযুক্তি সহায়তা, পরামর্শ ও উপকরণ বিতরণ বিষয়ে খোঁজ নেন।পরে প্রতিনিধি দল আংগারপাড়া গ্রামে একটি কৃষি প্রশিক্ষণ স্কুল পরিদর্শন করেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তারা কৃষকদের সমস্যা, অভিজ্ঞতা ও সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ ও বাজার সংযোগ আরও শক্তিশালী করা হচ্ছে, যা স্থানীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষি উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখল আন্তর্জাতিক প্রতিনিধি দল