মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

শাজাহানপুরে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্যজোট।গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ পূর্ণাঙ্গ কার্যকর এবং জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল বুধবার (৫ আগস্ট) এ কর্মসূচি পালন করা হবে।জানা গেছে, বুধবার বিকেল ৪টায় শাজাহানপুরের মাঝিড়াস্থ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হবে। পরে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে।শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের জনগণ দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের সূচনা করেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে আহতদের সুস্থতা কামনা করেন।তিনি আরও বলেন, দেশে পরিবর্তন এলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন সমস্যায় মানুষ দুর্ভোগে রয়েছে। একই সঙ্গে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলার সর্বস্তরের মানুষকে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।

শাজাহানপুরে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাল